মইদুল ইসলামের বাড়িতে শ'য়ে শয়ে পুলিশ, সারারাত উৎকণ্ঠায় শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সম্পাদক
দ্য ওয়াল ব্যুরোঃ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের (Maidul Isalam) বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে হানা দেয় শ’য়ে শ’য়ে পুলিশ (Police)। বাড়িতে ঢুকতে চায় তাঁরা। কিন্তু মইদুল ইসলাম দরজা খোলেননি। অভিযোগ, পুলিশ কোনও ওয়ারেন্টও দেখা
শেষ আপডেট: 10 September 2021 06:27
দ্য ওয়াল ব্যুরোঃ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের (Maidul Isalam) বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে হানা দেয় শ’য়ে শ’য়ে পুলিশ (Police)। বাড়িতে ঢুকতে চায় তাঁরা। কিন্তু মইদুল ইসলাম দরজা খোলেননি। অভিযোগ, পুলিশ কোনও ওয়ারেন্টও দেখাতে পারেনি। সারারাত বাড়ি ঘিরে রাখে ২০০-র বেশি পুলিশ বাহিনী।
ফেসবুক লাইভ করে সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন মইদুল। তিনি জানিয়েছেন, তিনি চোর ডাকাত নন, তবু কেন তাঁর বাড়িতে এমনভাবে পুলিশ হানা দিয়েছে? কেনি বা বাড়ি ঘিরে রেখেছে। ফেসবুক লাইভে দরজা ভাঙার হুঁশিয়ারিও শোনা গিয়েছে পুলিশের মুখে।
অভিষেক ফের আগরতলা যাচ্ছেন, সেদিনই আবার বাম যুবদের রাজভবন অভিযান
বিধাননগর নর্থ থানার আইসি-র নেতৃত্বে এই পুলিশি অভিযান অলে অভিযোগ করেছেন মইদুল। সঙ্গে ছিল বেলেঘাটা থানার পুলিশও। সকাল ৫টা ৪৫ মিনিটে শেষ বার ফেসবুক লাইভ করেছেন মইদুল। তখনও তাঁর বাড়ির পাশে পুলিশ জমায়েত করে আছে বলে অভিযোগ। তবে বাড়িতে কেউ ঢুকতে পারেনি।
মইদুল জানিয়েছেন, তিনি শ্বশুরবাড়িতে রয়েছেন। বেলেঘাটার এই বাড়িতে রাত ১১টা নাগাদ এসে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। অসুস্থ শ্বশুর শাশুড়ির কথা না ভেবেই দরজা খোলার জন্য চাপ দেয় পুলিশ। অসুস্থ হয়ে পড়েন তাঁর শালাও। যদি তাঁকে গ্রেফতার করা হয় তবে তার হয়ে আন্দোওন আরও জোরদার করার আবেদন জানিয়েছেন মইদুল সোশ্যাল মিডিয়ায়।
শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ জন শিক্ষিকা বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দিন কয়েক আগে তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। বিষ খাওয়া সেই শিক্ষিকাদের এক জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। বদলি, বেতন সংক্রান্ত বিবিধ তাঁদের অভিযোগ। তবে বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও তাঁরা তাঁর নাগাল পাননি। গতকাল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের বাড়িতে পুলিশি হানায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'