Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাত সকালে বাংলায় টুইট প্রধানমন্ত্রীর, জানালেন নববর্ষের শুভেচ্ছা

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর অসুখের এই সময়ে ঘরবন্দি থেকেই নববর্ষ পালন করতে হবে আপামর বাঙালিকে। পয়লা বৈশাখের সকালে বাংলা অক্ষর লিখে শুভেচ্ছাবার্তা টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সকালে প্রধানমন্ত্রী লেখেন, "শুভ নববর্ষ। পয়লা বৈশ

সাত সকালে বাংলায় টুইট প্রধানমন্ত্রীর, জানালেন নববর্ষের শুভেচ্ছা

শেষ আপডেট: 14 April 2020 02:17

দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর অসুখের এই সময়ে ঘরবন্দি থেকেই নববর্ষ পালন করতে হবে আপামর বাঙালিকে। পয়লা বৈশাখের সকালে বাংলা অক্ষর লিখে শুভেচ্ছাবার্তা টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনই সকালে প্রধানমন্ত্রী লেখেন, "শুভ নববর্ষ। পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। নতুন বছর আপনদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধির বার্তা নিয়ে আসুক। সকলে সুস্থ থাকুন ভাল থাকুন।" একই ভাবে এদিন ভারতের আরও অন্য রাজ্যের উৎসব রয়েছে। যেমন, তামিল নববর্ষ পুথাণ্ডু, কেরলের বিশু উৎসবের পাশাপাশি উদযাপিত হবে অসমের বিহু। মালায়লি, তামিল ও অহমিয়া ভাষাতেও টুইট করে বিশু, পুথাণ্ডু ও বিহুর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আজ সকাল ১০টায় জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। লকডাউনের মেয়াদ বৃদ্ধি ও আনুষঙ্গিক আরও কিছু ঘোষণা তিনি করতে পারেন বলে মনে করা হচ্ছে। লকডাউনের মেয়াদ যে আরও ১৬ দিনের জন্য বাড়ছে সে বিষয়ে কোনও রহস্য আর বাকি নেই। সর্বভারতীয় স্তরে ঘোষণা না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবারই জানিয়ে দিয়েছেন যে লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সাউথ ব্লক সূত্রে বলা হচ্ছে, লকডাউনের মেয়াদ বাড়ানো ছাড়াও এদিন আরও কিছু তথ্য দেশবাসীকে প্রধানমন্ত্রী জানাতে পারেন। যেমন কিছু ক্ষেত্রে সরকার লকডাউনের শর্ত শিথিল করেছে। বিশেষ করে উৎপাদন ক্ষেত্রের অনেক কিছুকেই সরকার লকডাউনের আওতা থেকে ক্রমশ বাইরে রাখছে। তবে সে ক্ষেত্রে তাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থাও নিতে বলেছে। যেমন, কর্মীদের পরিবহণের ব্যবস্থা কী করে করা হবে, কারখানা ও উৎপাদন পরিসর কতক্ষণ অন্তর স্যানিটাইজ করতে হবে ইত্যাদি।

```