Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভা ভোট: তামাম বুথ ফেরত সমীক্ষার ফল জানতে আজ সন্ধ্যা ৬টার পরে চোখ রাখুন দ্য ওয়াল-এ

দ্য ওয়াল ব্যুরো: ১৯ মে রবিবার সন্ধ্যা ৬ টায় লোকসভা নির্বাচনে সপ্তম তথা অন্তিম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। তার পর গণনা শুরু হবে ২৩ মে, সকাল সাতটা থেকে। তার আগে রবিবার সন্ধ্যা ৬টার পর থেকেই তামাম বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতে শুরু করব

লোকসভা ভোট: তামাম বুথ ফেরত সমীক্ষার ফল জানতে আজ সন্ধ্যা ৬টার পরে চোখ রাখুন দ্য ওয়াল-এ

শেষ আপডেট: 18 May 2019 06:25

দ্য ওয়াল ব্যুরো: ১৯ মে রবিবার সন্ধ্যা ৬ টায় লোকসভা নির্বাচনে সপ্তম তথা অন্তিম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। তার পর গণনা শুরু হবে ২৩ মে, সকাল সাতটা থেকে। তার আগে রবিবার সন্ধ্যা ৬টার পর থেকেই তামাম বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ হতে শুরু করবে। শুরুতেই বলে রাখা ভাল, দ্য ওয়াল কোনওরকম বুথ ফেরত সমীক্ষা করেনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান যে বুথ ফেরত সমীক্ষা করেছে তা দ্য ওয়ালে প্রকাশ করা হবে। সমীক্ষায় পশ্চিমবঙ্গ ও গোটা দেশে ভোট ফলাফলের যে পূর্বাভাস পাওয়া যাবে তা বিস্তারিত ভাবে লেখা হবে দ্য ওয়াল-এ। অবশ্য বুথ ফেরত সমীক্ষা যে সব সময় সঠিক ফলাফলের ইঙ্গিত করে তা নয়। আবার তা যে ভ্রান্ত হয়, তাও বলা যায় না। অতীতে বহুবার দেখা গিয়েছে, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস প্রকৃত ভোট ফলাফলের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বুথ ফেরত সমীক্ষার সময় কত নমুনা সংগ্রহ করা হল, তা কতটা বিস্তৃত তার উপর নির্ভর করে পূর্বাভাস কতটা নির্ভুল হবে। ভোটারদের সেই মতামত থেকেই কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে ভোট শতাংশের একটা ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ গরিষ্ঠ সংখ্যক মানুষের মুড বোঝা যায়। যা অনেক সময়েই সঠিক দিক নির্দেশ করে। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা নিরূপনের পদ্ধতি ত্রুটি মুক্ত নয়। সেক্ষেত্রে অনেক সময় ভুল হয়। সেই কারণেই ইদানীং অনেক সমীক্ষাই কোনও নির্দিষ্ট আসন সংখ্যার পূর্বাভাস না জানিয়ে, একটা ব্যপ্তি বা রেঞ্জের উল্লেখ করে মাত্র। যেমন, হয়তো বলা হল রাজস্থান বিধানসভা ভোটের নির্বাচনে কংগ্রেস ৯০ থেকে ১১০ টি আসন পেতে পারে। রবিবার সন্ধ্যা ৬টার পর থেকে ওই সব বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ শুরু হবে। সেগুলি এবং তার বিশ্লেষণ দ্য ওয়াল-এও যত দ্রুত সম্ভব দেওয়া হবে। তাই চোখ রাখুন www.four.suk.1wp.in –এ।

```