Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: বিকেল সাড়ে চারটেয় আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে শোভন-বৈশাখী

দ্য ওয়াল ব্যুরো: আর যদি কিন্তুর সম্ভবত কোনও অবকাশ নেই। আজ বুধবার বিকেল সাড়ে চারটের সময় নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা শোভন চট

#Breaking: বিকেল সাড়ে চারটেয় আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে শোভন-বৈশাখী

শেষ আপডেট: 14 August 2019 08:56

দ্য ওয়াল ব্যুরো: আর যদি কিন্তুর সম্ভবত কোনও অবকাশ নেই। আজ বুধবার বিকেল সাড়ে চারটের সময় নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় বিজেপি-র কোনও সাধারণ সম্পাদকের হাত থেকে গেরুয়া পতাকা হাতে নেবেন তিনি। এ ছাড়াও বিজেপি-র রাজ্য নেতৃত্বের তরফেও কোনও এক জন নেতা সেখানে উপস্থিত থাকতে পারেন। তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন না। তিনি কলকাতায় রয়েছেন। বিজেপি-র একটি সূত্রের খবর, এর অর্থ পরিষ্কার। বিজেপি-র রাজ্য নেতৃত্বের মারফৎ রফা করেননি শোভন-বৈশাখী। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য তাঁর ও বৈশাখীর আলোচনা হয়েছে বিজেপি-র একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে। সূত্রের খবর, এ ব্যাপারে বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব ও দলের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রামলালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে কারণে ইদানীং ঘন ঘন শোভন বৈশাখীকে দিল্লি যেতে দেখা গিয়েছে। শোভন-বৈশাখীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বাংলা বাজারে চর্চা নতুন নয়। সেই যবে শোভন মেয়র পদ ছেড়েছিলেন তখন থেকেই চলছে। বারবার সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে যে কখনও শোভন-বৈশাখী দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, কখনও মুকুল রায়ের সঙ্গে মিটিং করেছেন। রহস্য বলতে বাকি ছিল কবে তাঁরা যোগ দিচ্ছেন বিজেপিতে। বা আদৌ যোগ দিচ্ছেন কিনা। সেই রহস্যেরও এ বার সমাধান হয়ে গেল। একধাপ এগিয়ে তাঁরা এও দাবি করছেন, বুধবার বিজেপিতে যোগ দিয়ে বৃহস্পতিবার লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনে কলকাতায় ফিরবেন তাঁরা।

```