Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলাদের নিরাপত্তায় দেশের আট শহরে একগুচ্ছ প্রকল্প, স্বরাষ্ট্রমন্ত্রক খরচ করবে ৩ হাজার কোটি টাকা

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের সুরক্ষার জন্য ভারতের বিভিন্ন শহরে চালু হচ্ছে এক গুচ্ছ নতুন প্রকল্প। জানা গিয়েছে, দেশের আট শহরে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে 'পাবলিক প্যানিক বাটন'। এই বাটন বা বোতামের সাহায্যে বিপদের সময় সাহায্য চাইতে পারবেন শহরবাসী।

মহিলাদের নিরাপত্তায় দেশের আট শহরে একগুচ্ছ প্রকল্প, স্বরাষ্ট্রমন্ত্রক খরচ করবে ৩ হাজার কোটি টাকা

শেষ আপডেট: 9 September 2018 13:31

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের সুরক্ষার জন্য ভারতের বিভিন্ন শহরে চালু হচ্ছে এক গুচ্ছ নতুন প্রকল্প। জানা গিয়েছে, দেশের আট শহরে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে 'পাবলিক প্যানিক বাটন'। এই বাটন বা বোতামের সাহায্যে বিপদের সময় সাহায্য চাইতে পারবেন শহরবাসী। আর থাকবে মহিলা পুলিশের বিশেষ বাহিনী। যারা রাতের শহরে টহল দেবেন। এই প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা খরচ করবে স্বরাষ্ট্র মন্ত্রক। গৃহ মন্ত্রকের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রথম ধাপে দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আমেদাবাদ এবং লখনৌতে চালু হবে এই পরিষেবা। মহিলা এবং শিশুদের জন্য নিরাপদ শহর বানানোর এই প্রকল্পের আওতায় রাস্তাঘাটে লাগানো হবে এলইডি আলো। ২০১৩ সালে শিশু এবং মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি হয়েছিল 'নির্ভয়া ফান্ড'। সম্প্রতি সেই ফান্ডে নিরাপদ শহরের এই প্রকল্প বাবদ বরাদ্দ হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। কোন শহরের জন্য বরাদ্দ কত টাকা:- দিল্লি- ৬৬৩.৬৭ কোটি টাকা মুম্বই- ২৫২ কোটি টাকা চেন্নাই- ৪২৫.০৬ কোটি টাকা আমেদাবাদ- ২৫৩ কোটি টাকা কলকাতা ১৮১.৩২ কোটি টাকা বেঙ্গালুরু- ৬৬৭ কোটি টাকা হায়দ্রাবাদ- ২৮২.৫০ কোটি টাকা লখনৌ- ১৯৫ কোটি টাকা পরিসংখ্যান বলছে সময়ের সঙ্গে সঙ্গে ভারতে ক্রমশ বেড়েই চলেছে নারী নির্যাতনের ঘটনা। ২০১৫ সালে নির্যাতনের সংখ্যা ছিল ৩ লাখ ২৯ হাজার ২৪৩টি। ২০১৬ সালে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৯৫৪ টি-তে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো-র তথ্য অনুযায়ী ২০১৫ সালে দাখিল হয়েছিল ৩৪ হাজার ৬৫১টি ধর্ষণের মামলা। ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯৪৭ টি-তে।   কী কী থাকছে শিশু ও নারী সুরক্ষার এই প্রকল্পে-
  • টহলদারির জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ বাহিনী। তাদের সঙ্গে থাকবে উন্নত মানের 'অভয়ম' যান। এই যানের সাহায্যে বিপদের খবর পেলেই দ্রুত পৌঁছনো যাবে ঘটনাস্থলে।
  • নিরাপত্তার স্বার্থে রাস্তায় লাগানো হবে উন্নত মানের এলইডি লাইট। রাস্তায় বাড়ানো হবে সিসিটিভি ক্যামেরার সংখ্যা। শহরের গুরুত্বপূর্ণ এবং নির্জন, দুই এলাকাতেই থাকবে পাবলিক প্যানিক বাটন। আরও সক্রিয় করা হবেফরেনসিক দল এবং সাইবার ক্রাইম দলকে।
  • অপরাধপ্রবণ এলাকা এবং অপরাধীকে চিহ্নিতকরণের জন্য সাহায্য নেওয়া হবে প্রযুক্তির। সাহায্য নেওয়া হবে জিআইএস ম্যাপিংয়েরও।
 

```