Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'গুজরাত মডেল বেরিয়ে পড়েছে', করোনায় মৃত্যুর হার নিয়ে আক্রমণ রাহুল গান্ধীর

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণে দেশের চতুর্থ স্থানে রয়েছে গুজরাত। কিন্তু মৃত্যুর হার সবচেয়ে বেশি বিজেপি শাসিত এই রাজ্যে। মঙ্গলবার তা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাতের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গা

'গুজরাত মডেল বেরিয়ে পড়েছে', করোনায় মৃত্যুর হার নিয়ে আক্রমণ রাহুল গান্ধীর

শেষ আপডেট: 16 June 2020 06:38

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণে দেশের চতুর্থ স্থানে রয়েছে গুজরাত। কিন্তু মৃত্যুর হার সবচেয়ে বেশি বিজেপি শাসিত এই রাজ্যে। মঙ্গলবার তা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাতের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইট করে লিখলেন, এই তো গুজরাত মডেল বেরিয়ে পড়েছে! সেইসঙ্গে অ্যালবার্ট আইনস্টাইনকে উদ্ধৃত করে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, "উপেক্ষা করার চাইতে উগ্রতা বেশি বিপজ্জনক।" বিবিসির একটি রিপোর্ট টুইট করে ওয়ানাড়ের সাংসদ লিখেছেন, "কোভিডে মৃত্যুর হার- গুজরাতে ৬.২৫ শতাংশ, মহারাষ্ট্রে ৩.৭৩ শতাংশ, রাজস্থানে ২.৩২ শতাংশ, পাঞ্জাবে ২.১৭ শতাংশ, পুদুচেরিতে ১.৯৮ শতাংশ, ঝাড়খণ্ডে ০.৫ শতাংশ এবং ছত্তীসগড়ে ০.৩৫ শতাংশ।" মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লির পর চতুর্থ স্থানে গুজরাত থাকলেও সেখানকার মৃত্যুহার জাতীয় গড়ের চেয়ে দ্বিগুণের বেশি। দেশে করোনা আক্রান্তদের মৃত্যুর হার ২.৮৬ শতাংশ। সেখানে গুজরাতে ৬.২৫ শতাংশ। সেই পরিসংখ্যান তুলে ধরেই বিজেপি শাসিত গুজরাত নিয়ে কটাক্ষ করেন রাহুল। গত মাসে প্রায় প্রতিদিন গুজরাতে ৪০০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে বুলেটিন প্রকাশ করেছে তাতে গুজরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ১০৪। মৃত্যু হয়েছে ১৫০০ জনের। কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল, এই হারে যেখানে সংক্রমণ বাড়ছে সেখানে কি ফের লকডাউন কঠোর করা হবে। যদিও মুখ্যমন্ত্রী বিজয় রুপানি গোটা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। গুজরাতে মোট আক্রান্তের ৭৫ শতাংশই আহমেদাবাদের বাসিন্দা। তা ছাড়াও ভদোদরা, গান্ধী নগরেও সংক্রমণ ছড়িয়েছে। গুজরাতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সমালোচনা করেছিল হাইকোর্টও। আহমেদাবাদের একটি হাসপাতালকে অন্ধকূপ বলে উল্লেখ করেছিল আদালত। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে ১৩ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। প্রশাসনিক মডেলের প্রশ্নে বিজেপি কথায় কথায় গুজরাত মডেলকে তুলে ধরে। পর্যবেক্ষকদের মতে, সেটাকেই কটাক্ষ করতে চেয়েছেন রাহুল।

```