Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসে আমার যৌন হেনস্থা হয়েছিল, দুঃসহ অভিজ্ঞতার কথা সংসদে জানালেন ডেরেক, সাহসের প্রশংসা স্মৃতির

দ্য ওয়াল ব্যুরো: মনোবিদরাই বলেন, শিশুদের যৌন হেনস্থার ঘটনার অধিকাংশই প্রকাশ পায় না। একে তো লজ্জায় ও ভয়ে শিশুরা অনেক সময়েই তা গোপন করে যায়। কেউ কেউ সাহস জুটিয়ে অভিভাবককে জানালে, বাবা-মাও সমাজের কথা ভেবে চুপ করে যান। শিশুদের যৌন হেনস্তা রুখত

বাসে আমার যৌন হেনস্থা হয়েছিল, দুঃসহ অভিজ্ঞতার কথা সংসদে জানালেন ডেরেক, সাহসের প্রশংসা স্মৃতির

শেষ আপডেট: 25 July 2019 07:18

দ্য ওয়াল ব্যুরো: মনোবিদরাই বলেন, শিশুদের যৌন হেনস্থার ঘটনার অধিকাংশই প্রকাশ পায় না। একে তো লজ্জায় ও ভয়ে শিশুরা অনেক সময়েই তা গোপন করে যায়। কেউ কেউ সাহস জুটিয়ে অভিভাবককে জানালে, বাবা-মাও সমাজের কথা ভেবে চুপ করে যান। শিশুদের যৌন হেনস্তা রুখতে পসকো আইন আরও কঠোর করছে কেন্দ্রে। ঘৃণ্য অপরাধের জন্য আইন সংশোধন করে মৃত্যু দণ্ডের বিধান দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে আইনে। বুধবার ওই আইনের সংশোধন বিল নিয়ে বিতর্কে অংশ নিয়ে ব্যক্তিগত দুঃসহ অভিজ্ঞতার কথা অকপটে জানিয়ে দিলেন রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন। রাজ্যসভায় ডেরেক বলেন, “কেবল এই কারণেই বিতর্কে অংশ নিলাম যে, আমি চাই যৌন হেনস্থার কথা শিশুরা, সাধারণ মানুষ যাতে গোপন না করে এর বিরুদ্ধে প্রতিবাদ করে। সাংসদ, অভিনেতা, অভিনেত্রী ক্রিকেটার যত এর বিরুদ্ধে কথা বলবেন, তত বেশি সাধারণ মানুষ সাহস পাবেন। সে জন্য অতিশয় গর্ব আবার দুঃখের সঙ্গে আমার জীবনের একটা ঘটনা সবিস্তারে জানাতে চাই। আমার পরিবার যা জানে, তা ভারতবর্ষেরও জানা উচিত”। এ কথা বলেই সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান ডেরেক। বলেন, “তখন আমার ১৩ বছর বয়স। টেনিস প্র্যাকটিস সেরে বাসে করে ফিরছি। একটা শর্ট প্যান্ট আর টি শার্ট পরে ছিলাম। ভিড় বাস। কে ছিল পিছনে জানি না। কিন্তু আমার পিছনে চাপ দিকে থাকে। আমাকে যৌন হেনস্তা করে”। এখানেও না থেমে ডেরেক বলেন, “আমি আর বিশদে বলছি। ওই লোকটি আমার শর্ট প্যান্টে বীর্যপাত করে..।” ডেরেকের কথায়, সরকার কঠোর আইনের ব্যবস্থা করছে। তা করুক। আদালতের কাজ শাস্তি দেওয়া। কিন্তু আমাদের উচিত এই ঘৃণ্য অপরাধকে প্রতিরোধের চেষ্টা করা। যত বেশি মানুষ এর বিরুদ্ধে মুখ খুলবেন, তত বেশি সংখ্যায় শিশুকে যৌন নিগ্রহের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। কারণ, এই সব নিগ্রহ ঘর থেকে শুরু হয়। শিশুরা বলে, ‘মামা নে টচ কিয়া, কাকা নে টচ কিয়া’। তার পর তাদের কী বলা হয়? ‘অ্যায়সা বাত মাত করো।’ বাসের ওই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা আমি বলতে পারিনি শুরুতে। সাত-আট বছর পর পরিবারের লোকজনকে জানিয়েছিলাম। ডেরেক যে সংসদে দাঁড়িয়ে এ কথা বলতে পেরেছেন, সে জন্য তাঁর সাহসের তারিফ করেন মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, ১৩ বছরের এক জন কিশোরের মনে সে দিনের ঘটনা যে কী ছাপ ফেলেছিল, ৪৬ বছর পর এক জন সাংসদের কাছ থেকে জানা গেল।

```