Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমান চলাচলে বাংলা-সহ তিন রাজ্যের তীব্র আপত্তি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল, সোমবার থেকে চালু হওয়ার কথা ঘরোয়া বিমান চলাচল। এর মধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে তিনটি রাজ্য সরকার। বাংলা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে চিঠি লিখে জানানো হয়ে

বিমান চলাচলে বাংলা-সহ তিন রাজ্যের তীব্র আপত্তি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি

শেষ আপডেট: 24 May 2020 03:25

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল, সোমবার থেকে চালু হওয়ার কথা ঘরোয়া বিমান চলাচল। এর মধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে তিনটি রাজ্য সরকার। বাংলা, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে চিঠি লিখে জানানো হয়েছে, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক সরকার। মহারাষ্ট্র সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুম্বই বিমানবন্দরে বিমান নামলে চরম সমস্যার মুখে পড়তে হবে যাত্রীদের। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে। মুম্বইয়ে গণপরিবহণ বন্ধ ৩১ মে পর্যন্ত। যাত্রীরা নেমে যাবেন কী ভাবে? মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ কেন্দ্রের সিদ্ধান্তকে অসুস্থতার লক্ষ্মণ বলে তোপ দেগেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশেষ বিমানের ক্ষেত্রে একরকম কিন্তু প্রতিদিন যাত্রীবাহী বিমান ওঠানামা করলে পরিস্থিতি অন্যরকম হবে। করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুও অসামরিক বিমান চলাচল মন্ত্রককে চিঠি লিখে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। স্পষ্ট বলা হয়েছে, কোভিড সংক্রমণে স্পর্শকাতর চেন্নাইয়ে বিমান নামতে দেওয়া সম্ভব নয়। বাংলার তরফে বলা হয়েছে কয়েকদিন পিছিয়ে দেওয়ার জন্য। ২৫ মে-র বদলে বাগডোগরায় যাতে ২৮ মে এবং কলকাতায় যাতে ৩০ মে বিমান নামে তার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছে নবান্ন। উমফানের ধাক্কার পর কয়েকদিন কেন্দ্রের কাছে সময় চাওয়া হয়েছে। তবে বিমান পরিষেব শুরু করা নিয়ে রাজ্য যে খুশি নয় তা স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই। শনিবার মমতা বলেন, "এই তো এর মধ্যেই শুনছি ফ্লাইট চালাবে!" অনেকের বক্তব্য, বিমান চালানোর বিষয়টি কেন্দ্রের ব্যাপার। কিন্তু তা নামার পর যাত্রীদের যদি সংশ্লিষ্ট রাজ্যগুলি ঢুকতে না দেয় সেক্ষেত্রে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, "দু' এক দিন পিছনোর ব্যাপারে ভাবা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে বিমান পরিষেবা শুরু করার সিদ্ধান্ত প্রত্যাহার সম্ভব নয়।" এখন দেখার রবিবার তিন রাজ্যের ক্ষেত্রে অন্য কোনও সিদ্ধান্ত নেয় কিনা কেন্দ্র।

```