Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের অনুমতি সিবিএসইর

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস এড়াতে সতর্কতামূলক পদক্ষেপের কথা ঘোষণা করল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই। আজই একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় বোর্ড জানিয়েছে, কোনও পরীক্ষার্থী চাইলে তিনি পরীক্ষাকেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের অনুমতি সিবিএসইর

শেষ আপডেট: 4 March 2020 17:08

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস এড়াতে সতর্কতামূলক পদক্ষেপের কথা ঘোষণা করল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই। আজই একটি বিবৃতি দিয়ে কেন্দ্রীয় বোর্ড জানিয়েছে, কোনও পরীক্ষার্থী চাইলে তিনি পরীক্ষাকেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের সচিব অনুরাগ ত্রিপাঠির সই করা বিবৃতিতে জানানো হয়েছে, সম্প্রতি করোনাভাইরাস সংক্রান্ত কারণে তাঁদের কাছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের জানতে চাইছিলেন যে পরীক্ষার হলে মাস্ক ব্যবহার করা যাবে কিনা, তার প্রেক্ষিতেই এই ঘোষণা। ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে কেন্দ্রীয় বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। সারা দেশেই এখন করোনা ভাইরাসের আতঙ্ক। সর্দি-কাশির মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। মানুষের শরীর থেকে বার হওয়ার পরে বেশ কয়েকদিন এই ভাইরাস সক্রিয় থাকতে পারে বলে জানা গেছে। এই রোগ এড়াতে মাস্ক পরে চলাফেরা করার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা, বার বার হাত ধুতে বলছেন। চোখে-মুখে হাত না দেওয়ার পরামর্শও তাঁরা দিচ্ছেন। এখনও পর্যন্ত বিশ্বের ষাটটি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, তার মধ্যে ভারতও রয়েছে।

```