Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিটি বিপিএল পরিবার থেকে একজনের চাকরি, ঝাড়খণ্ড ভোটের ইস্তাহারে ঘোষণা বিজেপির

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন বাদেই ঝাড়খণ্ড বিধানসভা ভোটের প্রথম পর্ব। তার আগে বুধবার সকালে রাঁচিতে ভোটের ইস্তাহার প্রকাশ করল বিজেপি। কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ ওই ইস্তাহার প্রকাশ করে জানিয়েছেন, রাজ্যের মানুষের

প্রতিটি বিপিএল পরিবার থেকে একজনের চাকরি, ঝাড়খণ্ড ভোটের ইস্তাহারে ঘোষণা বিজেপির

শেষ আপডেট: 27 November 2019 08:16

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন বাদেই ঝাড়খণ্ড বিধানসভা ভোটের প্রথম পর্ব। তার আগে বুধবার সকালে রাঁচিতে ভোটের ইস্তাহার প্রকাশ করল বিজেপি। কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ ওই ইস্তাহার প্রকাশ করে জানিয়েছেন, রাজ্যের মানুষের কাছে বিজেপির অঙ্গীকার, তাঁদের সরকার হলে দারিদ্র সীমার নীচে থাকা প্রতিটি পরিবার থেকে একজনের চাকরি সুনিশ্চিত হবে। পড়ুয়াদের জন্যও স্কলারশিপের ঘোষণা করা হয়েছে ইস্তাহারে। বলা হয়েছে, আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বিশেষ প্রকল্প নেবে সরকার। নবম ও দশম শ্রেণির ছাত্রদের বছরে দু’হাজার ২০০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রদের বছরে সাত হাজার ৫০০ টাকা স্কলারশিপ দেবে সরকার। গত পাঁচ বছর বিজেপিরই সরকার ছিল ঝাড়খণ্ডে। মুখ্যমন্ত্রী ছিলেন রঘুবর দাস। রবিশঙ্কর এদিন বলেন, আবার আমাদের সরকার হলে স্থানীয় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের উপর বিশেষ করে জোর দেওয়া হবে। তফসিলী জাতি-উপজাতির মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উজ্জীবিত করতে পাঁচলক্ষ টাকা পর্যন্ত সরকার ঋণ দেবে বলেও এনডিএ-র ইস্তাহারে ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ভোট শুরু হচ্ছে ঝাড়খণ্ডে। পাঁচ দফায় হবে ভোট। পর্যবেক্ষকদের মতে, মহারাষ্ট্র নাটকের পর ঝাড়খণ্ডের ভোট বিজেপির কাছে চ্যালেঞ্জ। অনেকের মতে, গত একমাস ধরে মারাঠা মুলুকে যা হয়েছে, সে কথা সবাই জানে। সেই প্রভাব ঝাড়খণ্ডের ভোটেও পড়তে পারে। গত ডিসেম্বর থেকে যে যে রাজ্যে ভোট হয়েছে, সেখানে খুব একটা ভাল ফল হয়নি বিজেপির। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে ক্ষমতা হারাতে হয়েছে গেরুয়া শিবিরকে। অক্টোবরে হওয়া মহারাষ্ট্রের সঙ্গে হরিয়ানাতেও কান ঘেঁষে সরকার গড়েছে বিজেপি। এখন ঝাড়খণ্ডে কী হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

```