Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরলে আভিয়ান ইনফ্লুয়েঞ্জার হানা, আক্রান্ত হাজার হাজার পাখি

  দ্য ওয়াল ব্যুরো: একা করোনায় রক্ষে নেই বার্ড ফ্লু দোসর! গত কয়েকদিনে কেরলের আলপুঝা ও কোয়াট্টামে কাছাকাছি এলাকায় প্রায় ১২০০ হাঁসের মৃত্যু হয়েছে। এরপর আটটি মৃত হাঁস পরীক্ষার জন্য পাঠানো হয় ভোপালের ল্যাবে। সেখান থেকেই বলা হয়েছে এইচ ফাইভ

কেরলে আভিয়ান ইনফ্লুয়েঞ্জার হানা, আক্রান্ত হাজার হাজার পাখি

শেষ আপডেট: 4 January 2021 15:30

  দ্য ওয়াল ব্যুরো: একা করোনায় রক্ষে নেই বার্ড ফ্লু দোসর! গত কয়েকদিনে কেরলের আলপুঝা ও কোয়াট্টামে কাছাকাছি এলাকায় প্রায় ১২০০ হাঁসের মৃত্যু হয়েছে। এরপর আটটি মৃত হাঁস পরীক্ষার জন্য পাঠানো হয় ভোপালের ল্যাবে। সেখান থেকেই বলা হয়েছে এইচ ফাইভ এন এইট বা আভিয়ান ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাঁসগুলির। যাকে সাধারণত বার্ড ফ্লু বলা হয়ে থাকে। কেরলের প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী কে রাজু বলেন, "এক বর্গ কিলোমিটারের মধ্যে অনেক পাখির মৃত্যু হওয়ার পরেই পদক্ষেপ করে সরকার। নমুনা হিসেবে আটটি মৃত হাঁস পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। তাতে দেখা গিয়েছে পাঁচটির মৃত্যু হয়েছে বার্ড ফ্লুর কারণে।" ইতিমধ্যেই কেরল সরকার ক্ষতিগ্রস্ত পাখি পালকদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আলপুঝা ও কোয়াট্টামে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কে রাজু বলেন, এক-দেড় সপ্তাহের মধ্যে প্রায় ১২০০ হাঁসের মৃত্যু হয়েছে। ৩৬ হাজার পাখির মধ্যে বার্ডফ্লুর উপসর্গ খিঁচুনি দেখা গিয়েছে। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে কেরলে। জযপুর সহ রাজস্থানের বিভিন্ন জায়গায় গত দুদিনে কয়েক হাজার কাকের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গাতেও একই ছবি দেখা গিয়েছে। রাজস্থান ও মধ্যপ্রদেশের ক্ষেত্রেও বার্ড ফ্লুর বিষয়টি সামনে এসেছিল। এবার তাতে যুক্ত হল কেরলও ।

```