Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সবজি দিয়ে বানানো জাতীয় পতাকা, অমিতাভ বললেন, ‘ভারতীয়দের হৃদয় থেকে দূরে রাখা যায় না তেরঙা’

দ্য ওয়াল ব্যুরো: দেখেই বোঝা যাচ্ছে কোনও একটি বাজারের ছবি। একটি সবজির ডালায় টানটান জাতীয় পতাকা। কিন্তু সে এক অন্য রকম পতাকা। আর সেই ছবি টুইট করেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সদ্য করোনা যুদ্ধ জয় করে ঘরে ফেরা অভিনেতা অমিতাভ বচ্চন। লিখলেন

সবজি দিয়ে বানানো জাতীয় পতাকা, অমিতাভ বললেন, ‘ভারতীয়দের হৃদয় থেকে দূরে রাখা যায় না তেরঙা’

শেষ আপডেট: 15 August 2020 09:15

দ্য ওয়াল ব্যুরো: দেখেই বোঝা যাচ্ছে কোনও একটি বাজারের ছবি। একটি সবজির ডালায় টানটান জাতীয় পতাকা। কিন্তু সে এক অন্য রকম পতাকা। আর সেই ছবি টুইট করেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সদ্য করোনা যুদ্ধ জয় করে ঘরে ফেরা অভিনেতা অমিতাভ বচ্চন। লিখলেন, “ভারতীয়দের হৃদয় থেকে তেরঙাকে দূরে রাখা যায় না।” কোন বাজারের ছবি তা জানা যায়নি। তবে কোনও এক সবজি বিক্রেতার কাজ এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। একটি ফুলকপির ডালার সঙ্গে লাগানো একটি কাঠি। তার উপর দিকে বাঁধা গেরুয়া গাজর। তার ঠিক নীচে সাদা মুলো আর একেবারে নীচে সবুজ ঢেঁরস। সাদা মূলোর মধ্যেই পেন দিয়ে আঁকা অশোক চক্র। https://twitter.com/SrBachchan/status/1294551856044097536 প্রতিটি দেশবাসীর কাছেই ১৫ অগস্ট গর্বের। ব্রিটিশ সাম্রাজ্যবাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার দিন। যে যেভাবেই হোক এই দিনটিকে মর্যাদার সঙ্গে স্মরণ করেন। টুইটার ফেসবুক জুড়ে এদিন এমন অনেক ছবি দেখা গিয়েছে। কোথাও পথশিশুরা কাগজ কেটে বানিয়ে ফেলেছেন জাতীয় পতাকা আবার কোথাও চাষের মাঠে কয়েক জন কৃষক মিলেই তেরঙা পতাকা তুলেছেন। বিগবিও বোঝাতে চেয়েছেন, এই পতাকা আসলে ভারতবাসীর হৃদয়ের খুব কাছের। একে কোনও ভাবেই দূরে রাখা যায় না। যে যেভাবেই হোক জাতীয় পতাকাকে সম্মান জানান। করোনা নিয়ে চিকিৎসাধীন থাকার সময়ে ট্রোলের জবাব দিতে গিয়ে বচ্চনের নজিরবিহীন কু’কথা সমালোচনার ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। বর্ষীয়ান অভিনেতার ‘ঠোক দো শালে কো’ মন্তব্য ঘিরে হইহই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এদিনের টুইট সাড়া ফেলেছে নেট দুনিয়ায়।

```