Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কনটেনমেন্ট জোনে স্কুল খুলবে কি, আজই গাইডলাইন দিতে পারে নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: পুজোর পর রাজ্যের কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে তৎপরতা শুরু করেছে নবান্ন (nabanna)। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন চালু হয়েছে। সেসমস্ত এলাকায় জারি রয়েছে নানা বিধিনিষেধ। আর তার মাঝেই সোমবার উত্তর

কনটেনমেন্ট জোনে স্কুল খুলবে কি, আজই গাইডলাইন দিতে পারে নবান্ন

শেষ আপডেট: 26 October 2021 12:00

দ্য ওয়াল ব্যুরো: পুজোর পর রাজ্যের কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে তৎপরতা শুরু করেছে নবান্ন (nabanna)। ইতিমধ্যে রাজ্যের একাধিক জেলায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন চালু হয়েছে। সেসমস্ত এলাকায় জারি রয়েছে নানা বিধিনিষেধ। আর তার মাঝেই সোমবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন স্কুল কলেজ খোলার কথা। আগামী ১৬ নভেম্বর থেকেই রাজ্যের স্কুল আর কলেজগুলিতে ফের শুরু হবে অফলাইন ক্লাস। কিন্তু যে সমস্ত এলাকায় কনটেনমেন্ট জোন করা হয়েছে, সেখানে স্কুল কলেজের ভবিষ্যৎ কী? মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই জল্পনা দানা বাঁধতে শুরু করেছে এই নিয়ে। কনটেনমেন্ট জোনগুলিতে স্কুল বা কলেজের দরজা খুলবে কি, উত্তর খুঁজছেন অনেকেই। তবে জল্পনা বেশিক্ষণ জিইয়ে রাখতে হবে না। আজ মঙ্গলবারই স্কুল কলেজ নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করতে পারে নবান্ন, সূত্রের খবরে জানা গেছে তেমনটাই। কনটেনমেন্ট জোনগুলিতে স্কুল কলেজ খুলবে কিনা, খুললেও কী কী বিধিনিষেধ আরোপিত হবে, সবই জানানো হবে শিক্ষা দফতরের তরফে। এদিকে সূত্রের খবর, মঙ্গলবার সকালেই জেলাশাসকদের কাছে চলে গিয়েছে শিক্ষা দফতরের বার্তা। বলা হয়েছে, খুব শিগগিরই স্কুল কলেজ নিয়ে গাইডলাইন প্রকাশ করা হবে। তবে তার জন্য সময় নষ্ট না করে প্রস্তুত হতে বলা হয়েছে জেলাশাসকদের। স্কুল এবং কলেজগুলির পরিস্থিতি খতিয়ে দেখে, ক্লাস চালু করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন স্কুলে অবশ্য সোমবার থেকেই শুরু হয়ে গেছে ঝাড়পোছ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা অফলাইন ক্লাস করবে ১৬ তারিখ থেকে। মঙ্গলবার কার্শিয়াং থেকে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। হতে পারে, এই বৈঠকেও স্কুল কলেজ খোলা নিয়ে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

```