Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাতৃহারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবার হাজির মুকুল রায়, সঙ্গে শুভ্রাংশুও

দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এবার পৌঁছে গেলেন সপুত্র মুকুল রায়। সদ্য মাতৃহারা হয়েছেন পার্থ বাবু। তারপর থেকেই একে একে রাজনৈতিক শীর্ষ নেতারা তাঁর বাড়ি যাচ্ছেন সমবেদনা জানাতে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদে

মাতৃহারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবার হাজির মুকুল রায়, সঙ্গে শুভ্রাংশুও

শেষ আপডেট: 15 June 2021 10:44

দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এবার পৌঁছে গেলেন সপুত্র মুকুল রায়। সদ্য মাতৃহারা হয়েছেন পার্থ বাবু। তারপর থেকেই একে একে রাজনৈতিক শীর্ষ নেতারা তাঁর বাড়ি যাচ্ছেন সমবেদনা জানাতে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের পর এখন দলে ফিরেছেন মুকুল রায়। শিল্পমন্ত্রীর বাড়ি যেতে তিনিও বাদ রাখলেন না। মঙ্গলবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি পৌঁছন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। দলবদলের বিচ্ছেদে বন্ধু তথা সহকর্মীর সঙ্গে হয়তো খানিক দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু এদিন আর তার লেশমাত্র রইল না। মা হারানোর শোকে সমবেদনা জানিয়ে পার্থ বাবুর পাশে দাঁড়ালেন মুকুল বাবু। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে প্রথমেই তাঁর মা শিবানী চট্টোপাধ্যায়ের ছবিতে মালা দেন মুকুল শুভ্রাংশু। সূত্রের খবর, তারপর তাঁরা গিয়ে ঘরে বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। রবিবার বিকেলে মারা গেছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। এই দুঃসংবাদ শোনার পর থেকেই নাকতলার বাড়িতে শুরু হয়েছে নেতানেত্রীর আনাগোনা। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তো বটেই, মাতৃবিয়োগের পর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছেন বিজেপির একাধিক নেতাও। মনোজ টিগ্গা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো গেরুয়া শিবিরের নেতারা শিল্পমন্ত্রীর সঙ্গে করেছেন 'সৌজন্য সাক্ষাৎ'।। এমনকি গতকাল সন্ধ্যায় নাকতলায় গিয়েছিলেন বাংলা রাজনীতিতে বহু-চর্চিত যুগল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টার বেশি সময় বাড়িতে ছিলেন তাঁরা। এই সাক্ষাতকে ঘিরে স্বভাবতই শুরু হয়েছে নতুন জল্পনা। সঙ্গে পার্থ বাবুর বাড়ি থেকে বেরিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেছেন শোভন-বৈশাখী।

```