Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কিশোরীকে ঘরে ডাকল স্ত্রী, যৌন নিগ্রহ করল স্বামী, বলাগড়ে চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুল থেকে ফেরার সময়ে এক কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গেলেন এক মহিলা। ঘরে নিয়ে যাওয়ার পর ওই কিশোরীর উপর যৌন নিগ্রহ করল মহিলার স্বামী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ে। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে স্ক

কিশোরীকে ঘরে ডাকল স্ত্রী, যৌন নিগ্রহ করল স্বামী, বলাগড়ে চাঞ্চল্য

শেষ আপডেট: 12 February 2020 09:01

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুল থেকে ফেরার সময়ে এক কিশোরীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গেলেন এক মহিলা। ঘরে নিয়ে যাওয়ার পর ওই কিশোরীর উপর যৌন নিগ্রহ করল মহিলার স্বামী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির বলাগড়ে। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফেরার সময় ওই কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যায় ওই মহিলা। তারপর চলে নির্যাতন। ওই ঘটনার পর স্কুল পড়ুয়া কিশোরী বাড়িতে গিয়ে বাবা-মাকে জানায়। তারপর থানায় অভিযোগ করে ওই কিশোরীর পরিবার। অভিযোগ পেয়েই অভিযুক্ত রূপা রায় ও তার স্বামী প্রসেনজিৎ রায়কে গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ। এদিন ধৃতদের চুঁচুড়া আদলতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে রূপা ও প্রসেনজিতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। কয়েকবছর আগে এই বলাগড়েই এক নাবালিকাকে ধর্শণ করে খুনের ঘটনা ঘটেছিল। সেই মামলায় অভিযুক্ত দু’জনকে দোষী সাব্যস্ত করার পর কয়েক সপ্তাহ আগেই তাদের ফাঁসির নির্দেশ দেয়। গতকালকের ঘটনায় ফের সেই স্মৃতি ফিরেছে হুগলির এই এলাকায়।

```