Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবল শ্বাসকষ্ট, ভেন্টিলেশনে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। সূত্রের খবর, অক্সিজেনের অভাব দেখা দেয় তাঁর। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। মাস দুয়েক আগেই শ্বাসকষ্টজনিত স

প্রবল শ্বাসকষ্ট, ভেন্টিলেশনে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে

শেষ আপডেট: 16 July 2021 16:44

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। সূত্রের খবর, অক্সিজেনের অভাব দেখা দেয় তাঁর। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে অ্যাপোলো হাসপাতালে। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। মাস দুয়েক আগেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। জানা গিয়েছিল, শ্বাসের খুব সমস্যা হচ্ছিল তাঁর। গায়ে-হাত পায়ে ব্যথা ছিল। তবে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে করোনা পরীক্ষা করালে সে রিপোর্টও নেগেটিভ আসে। চিকিৎসকরা তাঁকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। ২০১১ সালে মানিকতলা থেকে জিতে রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী হয়েছিলেন সাধন পাণ্ডে। এর আগেও অসুস্থ ছিলেন তিনি। চিকিৎসা চলছিল তাঁর। সূত্রের খবর, এদিন আচমকাই অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হয় বলে জানা গেছে। দেরি না করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।

```