Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালুরঘাটের কোয়ারেন্টাইন সেন্টারে সাপের ছোবলে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র থেকে ফেরার পর ছিলেন কোয়ারেন্টাইন সেন্টারে। আর সেখানেই ঘুমের মধ্যে ছোবল মারল সাপ। মৃত্যু হল পুণে থেকে ফেরা দক্ষিণ দিনাজপুরের শ্রমিকের। মৃতের নাম দিলীপ পণ্ডিত (৬০)। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পাগলীগঞ্

বালুরঘাটের কোয়ারেন্টাইন সেন্টারে সাপের ছোবলে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

শেষ আপডেট: 7 June 2020 12:03

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র থেকে ফেরার পর ছিলেন কোয়ারেন্টাইন সেন্টারে। আর সেখানেই ঘুমের মধ্যে ছোবল মারল সাপ। মৃত্যু হল পুণে থেকে ফেরা দক্ষিণ দিনাজপুরের শ্রমিকের। মৃতের নাম দিলীপ পণ্ডিত (৬০)। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পাগলীগঞ্জে। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ছ'দিন আগে মহারাষ্ট্রের পুণে থেকে ফিরেছিলেন দিলীপ পণ্ডিত। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। তাঁর সঙ্গেই পাশের গ্রাম পোল্লা পাড়ার সুভাষ মালি নামে আর এক শ্রমিক ফেরেন পুণে থেকে। জেলায় ফিরে আসার পর দু'জনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। লালারসের নমুনাও সংগ্রহ করা হয়। চিকিৎসকরা তাঁদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেন। এরপর এলাকার লোকজন তাঁদের l গ্রামে ঢুকতে আপত্তি জানানোয়, ওই দুই ব্যক্তি পাগলীগঞ্জের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পরিত্যক্ত মার্কেট কমপ্লেক্সে কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন। রবিবার পর্যন্ত নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি। গতকাল মধ্যরাতে হঠাৎ দিলীপ পণ্ডিতকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায়। পরিবারের লোকেরা জানিয়েছেন, জ্বালাযন্ত্রণা শুরু হওয়ার পর খবর দেন বাড়িতে। প্রাথমিক শুশ্রূষা করার আগেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রবিবার সকালে বালুরঘাট থানার পুলিশ তাঁর দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, সাপের কামড়ে মৃত্যু হয়েছে দিলীপবাবুর। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দু'দিন আগেই পশ্চিমমেদিনীপুরের দাসপুরের যদুপুর গ্রামের কোয়ারেন্টাইন সেন্টারে ভিন রাজ্য থেকে ফেরা এক শ্রমিককে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ ছোবল মেরেছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। একই ঘটনা ঘটল উত্তরবঙ্গের বালুরঘাটে। ফলে কোয়ারেন্টাইন সেন্টারের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

```