Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: নির্বাচন কমিশন ভোট ঘোষণার আগে কোর কমিটির বৈঠক ডাকলেন মমতা

রফিকুল জামাদার দীপাবলীর পর ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত সাধারণ পরিষদের বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতারা অনেকে বলছিলেন ওটাই ছিল উনিশের ভোটের আগে দিদির ডাকা এ ধরনের শেষ মিটিং। কিন্তু এ বার হয়তো আরও সতর্ক মমতা। পরিব

#Breaking: নির্বাচন কমিশন ভোট ঘোষণার আগে কোর কমিটির বৈঠক ডাকলেন মমতা

শেষ আপডেট: 12 February 2019 15:34

রফিকুল জামাদার

দীপাবলীর পর ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে তৃণমূলের বর্ধিত সাধারণ পরিষদের বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতারা অনেকে বলছিলেন ওটাই ছিল উনিশের ভোটের আগে দিদির ডাকা এ ধরনের শেষ মিটিং।

কিন্তু এ বার হয়তো আরও সতর্ক মমতা। পরিবর্তিত পরিস্থিতিতে দলের নেতাদের লড়াইয়ের জন্য আরও উজ্জীবিত করতে ২৫ ফেব্রুয়ারি নজরুল মঞ্চে কোর কমিটির বৈঠক ডাকলেন তিনি। দলের বিধায়ক, সাংসদরা ছাড়াও জেলা সভাপতিরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

তৃণমূলের এক রাজ্য নেতা বলেন, “দু’মাস আগে ভাবা যায়নি পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে। একদিকে সিবিআই-কে দিয়ে চাপ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, অন্যদিকে ধরেই নেওয়া যায় যে, নির্বাচন কমিশন এ বার ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে।” তাঁর কথায়, “২০০৯ সালের ভোটের সময় কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল। ভোটে তৃণমূল ও কংগ্রেসের জোট হয়েছিল। সে সময় কমিশনও কঠোর হাতে ভোট পরিচালনা করেছিল।” ২০১৪ সালের ভোটের সময় কংগ্রেস ছিল দুর্বল শক্তি। কমিশনও ততটা কড়াকড়ি করেনি। কিন্তু এ বার কতটা কড়া হবে কমিশনই জানে।

ফলে সে সব কথা বিবেচনা করেই সম্ভবত ২৫ তারিখ দলকে পরামর্শ দেবেন দিদি।


```