Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফটোশ্যুটের জন্য থাইল্যান্ডে গিয়ে হেনস্থার শিকার কলকাতার তরুণী

দ্য ওয়াল ব্যুরো: শ্যুটিংয়ের জন্য থাইল্যান্ডে গিয়ে নিগ্রহের শিকার কলকাতার তরুণী। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর অফিস  এবং থাইল্যান্ডের ভারতীয় দূতাবাসের সহায়তায় শুক্রবার বাড়ি ফিরেছেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের একটি ট্র্যাভেল এজেন্সির প্

ফটোশ্যুটের জন্য থাইল্যান্ডে গিয়ে হেনস্থার শিকার কলকাতার তরুণী

শেষ আপডেট: 20 July 2019 05:58

দ্য ওয়াল ব্যুরো: শ্যুটিংয়ের জন্য থাইল্যান্ডে গিয়ে নিগ্রহের শিকার কলকাতার তরুণী। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর অফিস  এবং থাইল্যান্ডের ভারতীয় দূতাবাসের সহায়তায় শুক্রবার বাড়ি ফিরেছেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের একটি ট্র্যাভেল এজেন্সির প্রমোশনাল শ্যুটের জন্য গত ১৩ জুলাই থাইল্যান্ড গিয়েছিলেন কলকাতার বেনিয়াপুকুরের বাসিন্দা ওই তরুণী (২৩)। কিন্তু মুম্বইয়ের মাটিতে পা দেওয়ার পরেই নিজেদের আসর রূপ দেখাতে শুরু করে ট্র্যাভেল এজেন্সির কয়েকজন কর্মী। গণ্ডগোল শুরু হয়। এরপরেই ওই তরুণী শ্যুট ছেড়ে কলকাতায় ফিরে আসতে চান। অভিযোগ, তাঁকে ছাড়া তো হয়ইনি। উল্টে আটকে রেখে চলেছে শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকী তরুণীর পরিবারের কাছে ওই এজেন্সির তরফে দু'লাখ টাকা চেয়ে ফোন যায় বলেও অভিযোগ। এরপরেই পিএমও-র সঙ্গে যোগাযোগ করে তরুণীর পরিবার। তৎপর হয় থাইল্যান্ডের ভারতীয় দূতাবাসও সেখানকার এক আধিকারিকের সহায়তায় অবশেষে কলকাতা ফিরেছেন ওই তরুণী। ইতিমধ্যেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে হেনস্থার শিকার হওয়া তরুণীর পরিবার। এজেন্সির দু'জন মহিলা এবং এক একজন প্রবাসী কর্তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় রুজু হয়েছে মামলাও। পুলিশ জানিয়েছে, ওই দুই মহিলার মধ্যে একজনের বাড়ি কলকাতায়, আর একজনের বাড়ি দিল্লিতে। ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

```