Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

তালা খুলছে টলিউডের, শিশু শিল্পীদের শ্যুটিংয়ে নিষেধাজ্ঞা, বয়স্কদের জন্য থাকছে শর্ত

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের ফলে বন্ধ হয়ে যাওয়া টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের কাজ শুরু হতে চলেছে। ১০ জুন থেকে সিনেমা, মেগা সিরিয়াল, ওয়েব সিরিজ-সহ সব কিছুর শ্যুটিং শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে

তালা খুলছে টলিউডের, শিশু শিল্পীদের শ্যুটিংয়ে নিষেধাজ্ঞা, বয়স্কদের জন্য থাকছে শর্ত

শেষ আপডেট: 4 June 2020 14:42

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের ফলে বন্ধ হয়ে যাওয়া টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের কাজ শুরু হতে চলেছে। ১০ জুন থেকে সিনেমা, মেগা সিরিয়াল, ওয়েব সিরিজ-সহ সব কিছুর শ্যুটিং শুরু হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেছিল আর্টিস্ট ফোরাম, ইম্পা, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সমস্ত সংগঠনগুলি। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একাধিক বিধি মেনেই শ্যুটিং করা যাবে। তার মধ্যে অন্যতম, ১০ বছরের কম বয়সী শিশু শিল্পীদের সেটে আনা যাবে না। ৬৫ বছরের বেশি বয়সী কোনও অভিনেতা বা অভিনেত্রী যদি ফ্লোরে কাজ করতে চান তাহলে বাধা নেই। তবে তাঁকে মুচলেকা দিতে হবে। মার্চের মাঝামাঝি সময় থেকেই তালা পড়ে যায় টালিগঞ্জের স্টুডিওগুলিতে। তারপর লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় তা বন্ধই ছিল। তবে কেন্দ্রীয় সরকার গত ১ জুন থেকে আনলক-ওয়ান শুরু করেছে। সতর্কতা মেনে অনেক অর্থনৈতিক ক্ষেত্রেই কাজ শুরু হয়েছে বা হবে হবে করছে। তাতে ঢুকতে চলেছে টলিউডও। যদিও টালিগঞ্জের শিল্পী, কলাকুশলীদের মধ্যে এক্ষুণি শ্যুটিং শুরু করা নিয়ে আড়াআড়ি বিভাজন রয়েছে বলে খবর। একাংশের মতে, এক্ষুণি শ্যুটিং শুরু করা ঝুঁকির হয়ে যাবে। আরও কয়েকদিন অপেক্ষা করে তারপর ভাবনাচিন্তা করাই শ্রেয় ছিল। যদিও অন্য অংশের মতে, ইন্ডাস্ট্রির বহু টেকনিশিয়ানের গত আড়াই মাস ধরে কোনও রোজগার নেই। তাঁদের সংকটের কথাটাও ভাবা প্রয়োজন। কাজ শুরু না হলে তাঁরা করবেন কী? শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার ফলে বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত মেগা সিরিয়ালের এপিসোড স্টক অল্প কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যায়। যদিও পুরনো এপিসোড চালিয়ে সল্ট ভরিয়ে রাখার সিদ্ধান্ত নেয় চ্যানেলগুলি। তা ছাড়া এক আকাশের নীচের মতো বহু পুরনো সিরিয়ালও পুনরায় দেখানো শুরু হয়। বহু ছবির কাজ অর্ধেক হয়ে পড়ে রয়েছে। এদিনের বৈঠকে স্টুডিও স্যানিটাইজ করা, ফ্লোরে সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ একাধিক বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পী বা টেকনিশিয়ানরা যে গাড়িতে যাতায়াত করবেন তাও যাতে জীবাণুমুক্ত করা যায় সেই বন্দোবস্ত করতে হবে প্রোডাকশনকে। তবে সোশ্যাল ডিসট্যান্স কতটা মানা যাবে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং না হয় বন্ধ থাকল। তাই বলে কি মেকআপ আর্টিস্ট কাজ করবেন না? সেখানে তো কোনও দূরত্ব বিধি মানা সম্ভব নয়। সঙ্গে আরও একটি বিষয় নিয়ে চিন্তা রয়েছে প্রোডাকশন হাউসগুলির। তা হচ্ছে, অধিকাংশ টেকনিশিয়ানই বিভিন্ন জেলার বাসিন্দা। ট্রেনে হাওড়া বা শিয়ালদায় এসে তাঁরা টালিগঞ্জে পৌঁছতেন। ট্রেন বন্ধ থাকলে তাঁরা আসবেন কী ভাবে? তবে এসব প্রশ্নের মধ্যেও ১০ জুন খুলছে টালিগঞ্জ।

```