Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেঙ্গি রুখতে নির্দেশিকা জারি পূর্ত দফতরের

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা শুরুর আগেই ডেঙ্গি দমন কর্মসূচি শুরু করে দিয়েছিল কলকাতা পুরসভা। বিভিন্ন নির্মাণস্থলে জমা জল সাফ করার জন্য সক্রিয় হয়েছিলেন পুরকর্মীরা। বিভিন্ন সরকারি দফতরকেও সতর্ক করা হয়েছিল। ডেঙ্গি নিয়ে এ বার নতুন করে নির্দেশ দিল পূর্

ডেঙ্গি রুখতে নির্দেশিকা জারি পূর্ত দফতরের

শেষ আপডেট: 21 August 2018 12:36

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা শুরুর আগেই ডেঙ্গি দমন কর্মসূচি শুরু করে দিয়েছিল কলকাতা পুরসভা। বিভিন্ন নির্মাণস্থলে জমা জল সাফ করার জন্য সক্রিয় হয়েছিলেন পুরকর্মীরা। বিভিন্ন সরকারি দফতরকেও সতর্ক করা হয়েছিল। ডেঙ্গি নিয়ে এ বার নতুন করে নির্দেশ দিল পূর্ত দফতর (পি ডব্লু ডি)। পি ডব্লু ডি'র নির্মাণ এলাকায় যাতে জল জমে ডেঙ্গু না ছড়ায় সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ত দফতর। পূর্ত দফতরের অধীনস্থ প্রতিটি নির্মাণ সাইটের সংশ্লিষ্ট আধিকারিকদের জমা জল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই। কোনওভাবেই যাতে ডেঙ্গু মশার লার্ভা জন্মাতে না পারে। পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে বৈঠক ডেকে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থাকে ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে বলা হয়েছিল আগেই। এই সব সংস্থার আবাসন ও অফিস চত্বরে যাতে কোনও ভাবেই বৃষ্টির জল বা আবর্জনা জমে না থাকে সে বিষয়ে নিয়মিত নজরদারি করতে বলা হয়। কিন্তু ডেঙ্গু মোকাবিলায় বেশ কিছু রাজ্য সরকারি সংস্থার ভূমিকায় অসন্তুষ্ট হয়েছিলেন কলকাতা পুরনিগমের স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ। সেই কারণেই কিছুদিন আগে রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার কাছে কৈফিয়ৎ তলব করেছিল কলকাতা পুরসভা। ডাকা হয়েছিল বৈঠক। এ বার ডেঙ্গু নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি করল পি ডব্লু ডি।

```