Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নিউরো সায়েন্সকে জরিমানা, গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগের তদন্তে নির্দেশ স্বাস্থ্য কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: হুগলির বাসিন্দা সুবোধ কুমার মণ্ডলের মৃত্যুর পর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। দ্বারস্থ হয়েছিল স্বাস্থ্য কমিশনের। প্রাথমিক তদন্তের পর মল্লিক বাজারের এই বেসরকারি হাসপাতালে

নিউরো সায়েন্সকে জরিমানা, গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগের তদন্তে নির্দেশ স্বাস্থ্য কমিশনের

শেষ আপডেট: 16 September 2020 17:14

দ্য ওয়াল ব্যুরো: হুগলির বাসিন্দা সুবোধ কুমার মণ্ডলের মৃত্যুর পর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছিল তাঁর পরিবার। দ্বারস্থ হয়েছিল স্বাস্থ্য কমিশনের। প্রাথমিক তদন্তের পর মল্লিক বাজারের এই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য কমিশন। অন্তর্বর্তীকালীন এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে হাসপাতালকে। বলা হয়েছে তদন্ত শেষ হলে আরও কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানানো হবে। স্বাস্থ্য কমিশনের নির্দেশ মতো ৭২ ঘণ্টার মধ্যে প্রয়াত সুবোধ মণ্ডলের পরিবারের হাতে ওই টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে নিউরো সায়েন্সকে। দু'পক্ষকেই চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলেছেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। মৃত রোগীর পরিবার একাধিক অভিযোগ তোলে নিউরো সায়েন্সের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। তাঁদের অভিযোগ ছিল, তাপমাত্রা এতটাই কম ছিল যে রোগী কাঁপছিলেন। সেসব দেখেও পাতলা চাদরের বদলে অন্য কিচ্ছু জোটেনি। সেই থেকেই সুবোধবাবুর নিউমোনিয়া হয় বলে অভিযোগ করে পরিবার। স্বাস্থ্য কমিশনের বক্তব্য, পরিবারের অভিযোগের সত্যতা রয়েছে। তা ছাড়া রোগীর শ্বাসকষ্ট হওয়া স্বত্ত্বেও কেন একজন পালমোনোলজিস্ট ছিলেন না তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। রোগীর রক্তনালিতে আঘাত লেগেছিল বলেও জানা গিয়েছে। চলতি বছরের ১৩-২০ জানুয়ারি মল্লিকা বাজারের হাসপাতালে ভর্তি ছিলেন সুবোধবাবুরপ্রথমে হুগলির এই ব্যক্তিকে নিউ গড়িয়ার একটি নার্সিং হোমে ভর্তি কড়া হয়েছিল। সেখান থেকে আনা হয়েছিল নিউরো সায়েন্সে। সাত দিন ধরে অবস্থার অবনতি হচ্ছে দেখে নিউরো সায়েন্স থেকে ডিসচার্জ করিয়ে অন্যত্র নিয়ে যায় পরিবার। পরে তাঁর মৃত্যু হয়।

```