Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিন্দ সিনেমার কাছে বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: হিন্দ সিনেমার কাছে একটি বহুতল আবাসনে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে বহুতলের ছাদে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। জানা গিয়েছে, ১৭২ লেনিন সরণীর ওই বহুতলের যে অংশে

হিন্দ সিনেমার কাছে বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শেষ আপডেট: 16 June 2019 12:57

দ্য ওয়াল ব্যুরো: হিন্দ সিনেমার কাছে একটি বহুতল আবাসনে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে বহুতলের ছাদে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। জানা গিয়েছে, ১৭২ লেনিন সরণীর ওই বহুতলের যে অংশে আগুন লেগেছে সেখানে ছিল একটি গেস্ট হাউস। পাঁচতলায় এই আগুন লেগেছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। জানা গিয়েছে, হিন্দ সিনেমার কাছে ওই বহুতলের ছাদে আগুন লেগেছে। উপর থেকে ভেঙে পড়ছে চাঙড়। লেনিন সরণীর উপর থেকেই আপাতত জল দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তাঁরা জানিয়েছেন, আশেপাশের বহুতলের ছাদে উঠে আগুন নেভানোরও চেষ্টা চলছে। পাশাপাশি আগুন লাগা বহুতলের ভিতরেও ঢোকার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। আগুন লাগা বহুতলের ছাদের উপরে অ্যাসবেস্টসের ছাউনি ছিল। আগুন লেগে সেই ছাউনিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে দমকলের আরও ইঞ্জিন যাচ্ছে বলে খবর। ইতিমধ্যেই আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার। প্রয়োজনে তা ব্যবহার করা হবে। আশেপাশে আরও বহুতল থাকায় সেখানে যাতে আগুন সেখানে ছড়িয়ে না পড়ে তার জন্য যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ওই বহুতলের বিভিন্ন ফ্লোরে, বিশেষ করে উপরের দিকের দু'টি ফ্লোরে আগুন লেগে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। আগুন লাগা বহুতলে কেউ আটকে নেই বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে আশেপাশের বহুতলে রয়েছেন অনেক মানুষ। তাঁদের নিরাপদে বের করে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আচমকাই এ ভাবে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। রাস্তায় ভড় করেছেন স্থানীয়রা। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আশেপাশের বহুতল থেকেও জল দিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

```