Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মাঝেরহাট বিপর্যয়: টেন্ডার প্রক্রিয়ার খোলনলচে বদলে দিচ্ছে নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাটের সেতু ভঙ্গের জেরে টেন্ডার প্রক্রিয়ার খোলনলচে বদল করতে চলেছে রাজ্য সরকার। গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে পষ্টাপষ্টি বলে দিয়েছে কোন কোন দফতর কীভাবে টেন্ডার ডাকবে। অর্থ দফতরের জারি করা ওই নির্দ

মাঝেরহাট বিপর্যয়: টেন্ডার প্রক্রিয়ার খোলনলচে বদলে দিচ্ছে নবান্ন

শেষ আপডেট: 18 September 2018 10:42

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাটের সেতু ভঙ্গের জেরে টেন্ডার প্রক্রিয়ার খোলনলচে বদল করতে চলেছে রাজ্য সরকার। গত ১৪ সেপ্টেম্বর রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে পষ্টাপষ্টি বলে দিয়েছে কোন কোন দফতর কীভাবে টেন্ডার ডাকবে।

অর্থ দফতরের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, পূর্ত দফতর সহ যে যে দফতরের নিজস্ব টেন্ডার বিভাগ আছে তারা ছাড়া অন্য দফতরের টেন্ডারের জন্য গঠন করতে হবে কিমিটি। ওই কমিটি কাদের নিয়ে গঠিত হবে তাও স্পষ্ট করে দিয়েছে অর্থ দফতর। বলা হয়েছে, সংশ্লিষ্ট দফতরের যুগ্ম সচিব বা তদূর্ধ পদমর্যাদার কোনও আমলা, সঠিক অভিজ্ঞতা সম্পন্ন একজন টেকনিক্যাল আধিকারিক, একজন অর্থনৈতিক উপদেষ্টা এবং দফতর সচিবের পক্ষেএকজন আধিকারিক।

প্রসঙ্গত মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর বেশ কয়েকটি তথ্য সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল টেন্ডার ডাকার পরেও তা নিয়ে গড়িমসি। ডায়মন্ড হারবার রোড কানেক্টর পর্যন্ত বেশ কিছুটা রাস্তা মেরামতির টেন্ডার ডাকা হয়েছিল। যার মধ্যে ছিল মাঝেরহাট ব্রিজের একটা অংশও। কিন্তু তাতে অংশগ্রহণই করেনি কোনও সংস্থা।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইপাওয়ার কমিটির রিপোর্ট পাওয়ার পর জানিয়ে দিয়েছিলেন দায় রয়েছে পূর্ত দফতরেরও। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছিলেন, কয়েকজন অফিসারের মধ্যে ফাইল চালাচালিতে সময় গেছে। এতে পূর্তমন্ত্রীর কোনও দায় নেই।

মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ২০টি ব্রিজ বিপজ্জনক হয়ে রয়েছে। পুলিশ প্রশাসনও ওই ব্রিজগুলিতে বড় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। পূর্ত দফতরের তরফেও লাগানো হবে হাইটবার। যাতে উঁচু গাড়ি কোনওভাবেই না উঠতে পারে। এর মধ্যেই আবার পূর্ত দফতর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রদের নির্দেশ দিয়েছে ২৮ সেপ্টেম্বরের ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত’ ব্রিজের তালিকা জমা দিতে। সূত্রের খবর এরমধ্যে বেশ কিছু কলকাতা শহরের। তালিকা জমা পড়ার পর ওই ব্রিজগুলিতে যান চলাচল আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে প্রশাসন। ফলে পুজোর কলকাতায় এ বার চরম যান জটের চরম আশঙ্কা করছেন অনেকে।


```