Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফণী আতঙ্ক সেক্টর ফাইভে, কোথাও এল গদি, কোথাও গণ ছুটি

দ্য ওয়াল ব্যুরো: লণ্ডভণ্ড পুরী। ওড়িশাকে বিধ্বস্ত করে বাংলার পথে ফণী। আর সেই আতঙ্কেই সল্টলেক সেক্টর ফাইভের একাধিক অফিসে শুক্রবার দুপুরে ছুটি ঘোষণা করে দিল কর্তৃপক্ষ। আর যে অফিসগুলিতে ২৪ ঘণ্টা কাজ হয়, সেগুলিতে কর্মীদের রেখে দেওয়ার জন্য জল, খা

ফণী আতঙ্ক সেক্টর ফাইভে, কোথাও এল গদি, কোথাও গণ ছুটি

শেষ আপডেট: 3 May 2019 10:25

দ্য ওয়াল ব্যুরো: লণ্ডভণ্ড পুরী। ওড়িশাকে বিধ্বস্ত করে বাংলার পথে ফণী। আর সেই আতঙ্কেই সল্টলেক সেক্টর ফাইভের একাধিক অফিসে শুক্রবার দুপুরে ছুটি ঘোষণা করে দিল কর্তৃপক্ষ। আর যে অফিসগুলিতে ২৪ ঘণ্টা কাজ হয়, সেগুলিতে কর্মীদের রেখে দেওয়ার জন্য জল, খাবার, ওষুধ মজুত করা হচ্ছে দফতরে। সেক্টর ফাইভে বন্ধন ব্যাঙ্কের হেডকোয়ার্টারে আনা হয়েছে গদি। যে কর্মীদের অনেক দূরে বাড়ি তাঁদের শুক্রবার বাড়ি যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধের পর থেকে বাংলায় ফণীর ব্যাপক প্রভাব শুরু হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ট্রেন-সহ সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তাই শনিবার যদি দূরবর্তী এলাকার কর্মীরা অফিসে না আসতে পারেন, সে কারণেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। শুধু বন্ধন ব্যাঙ্ক নয়, একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসে, যেখানে সার্ভার রয়েছে, সেখানেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। সেক্টর ফাইভ ও নিউটাউনের একাধিক বেসরকারি সংস্থার দফতর জরুরি কারণে ছুটি ঘোষণা করে দিয়েছে দুপুরেই। শ্যামনগরের বাসিন্দা এক ইন্সিওরেন্স সংস্থার কর্মী দীপা দে বলেন, “ফণীর জন্য ছুটি দিয়ে দিয়েছে। বলা হয়েছে প্রয়োজনে সোমবারও বন্ধ থাকবে অফিস। তবে কী পরিস্থিতি হয় সেটা দেখে প্রতিটি কর্মীকে জানিয়ে দেওয়া হবে।” এ দিকে সল্টলেক সিটি সেন্টারেও বেশ কিছু স্টোরের মহিলাকর্মীদের ছুটি দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। দুপুর বেলা এমন গণছুটির ফলে পরিবহণেও প্রভাব পড়েছে। একাধিক জায়গায় অটোর লম্বা লাইন এবং শাটল স্ট্যান্ড গুলিতেও বিপুল পরিমাণ ভিড়। এর মধ্যেই আবার অভিযোগ উঠছে, অটো চালকরা বেশি ভাড়া চাইছেন। হাওড়া সালকিয়ার বাসিন্দা প্রণয় দত্তগুপ্ত নামের এক তথ্যপ্রযুক্তি কর্মী বলেন, “কলেজ মোড় থেকে উলটোডাঙার ভাড়া ২৫ টাকা। সেখানে কেউ চাইছে ৬০ আবার কেউ ৭০ টাকা। বাড়ি তো ফিরতে হবে, তাই ওই তাকাতেই আসতে হল। কী আর করব!” সব মিলিয়ে ফণী আতঙ্কে জুবুথুবু দক্ষিণবঙ্গ।

```