Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Breaking: রোজভ্যালি কাণ্ডে ইডি'র হাতে গ্রেফতার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালেই ম্যারাথন তল্লাশি শুরু করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গোয়েন্দারা। সল্টলেক, বারাসত-সহ রোজভ্যালির পাঁচটি দফতরে তল্লাশিতে নেমেছিলেন ২৫ জন গোয়েন্দা। রবিবার সকালে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করা হলো ব্যবসায়

Breaking: রোজভ্যালি কাণ্ডে ইডি'র হাতে গ্রেফতার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী

শেষ আপডেট: 4 November 2018 06:49

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালেই ম্যারাথন তল্লাশি শুরু করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর গোয়েন্দারা। সল্টলেক, বারাসত-সহ রোজভ্যালির পাঁচটি দফতরে তল্লাশিতে নেমেছিলেন ২৫ জন গোয়েন্দা। রবিবার সকালে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করা হলো ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীকে। রাতভর ইএম বাইপাসের ধারে তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি-র গোয়েন্দারা। সকালে তাঁকে গ্রেফতার করে আনা হয় সিজিও কমপ্লেক্সে। কে এই সুদীপ্ত রায়চৌধুরী? গোয়েন্দাদের কাছে এই সুদীপ্ত হলেন ‘সেটিং মাস্টার।’ যিনি শাসক দলের নেতা এবং রোজভ্যালি কাণ্ডে জড়িতদের আশ্বাস দিতেন, “সব সেটিং করে দেব।” বিনিময়ে নিতেন প্রচুর টাকা। ইডি আধিকারিকরা জানতে পেরেছেন প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে রোজভ্যালির। আর সেসব সম্পর্কেই বিস্তারিত খোঁজ পেতে পাঁচটি দলে ভাগ হয়ে তল্লাশিতে নেমেছিলেন ২৫ জন গোয়েন্দা । বিএমডব্লিউ গাড়ি, উইম্বলডন থেকে লর্ডসের গ্যালারিতে বসা, সবই করতেন সুদীপ্ত। পর্যবেক্ষকদের মতে, সুদীপ্তর কান ধরেই রোজভ্যালি-সহ বাংলার চিটফান্ড দুর্নীতির মূল মাথার কাছে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, সুদীপ্তর ফ্ল্যাট থেকে প্রচুর নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। সিজ করা হয়েছে তাঁর ১৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট । আরও পড়ুন: শাসক কোন্দলে ফের উত্তপ্ত বীরভূম, নানুরে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী শোনা যাচ্ছিল উনিশের ভোটের আগেই চিটফান্ড তদন্তে গতি আনবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলার শাসক দল তাই অনেক আগে থেকেই বলতে শুরু করেছিল, “এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় পাওয়ানো যাবে না।” কিন্তু সিবিআই-এর গৃহযুদ্ধে কিছুটা বিলম্ব হলেও মাঠে নেমে পড়ল অন্য গোয়েন্দা সংস্থা ইডি। বস্তুত, পুজোর পরে সুদীপ্ত রায়চৌধুরীই প্রথম গ্রেফতার। অবশ্য পুজোর আগে থেকেই গোয়েন্দারা ওয়ার্ম আপ চালাচ্ছিলেন। কুণাল ঘোষ, আসিফ খান, শিবাজি পাঁজাদের জেরা করে ক্ষেত্র প্রস্তুত করেই রেখেছিলেন। দেওয়ালির আগেই প্রথম অ্যারেস্ট সেরে ফেলল ইডি। জানা গিয়েছে, শনিবার থেকে যে তল্লাশি শুরু হয়েছে তাতে বারবার গোয়েন্দারা খোঁজ পেতে চেয়েছেন একটি ছবির। ব্যবসায়ী শিবাজি পাঁজাকেও ছবি নিয়ে জেরা করা হয়েছিল বলে জানা গিয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর ছিল পুজোর আগেই কলকাতা কর্পোরেশনকে চিঠি পাঠিয়েছিল ইডি। যে চিঠিতে জানতে চাওয়া হয়েছিল, একটি ছবির প্রদর্শনীর জন্য টাউন হল ভাড়া দেওয়ার বিষয়ে। অনেকের মতে, এই ছবির সূত্র ধরেই বঙ্গ রাজনীতির একেবারে উপরের দিকে হাত বাড়াতে চাইছেন গোয়েন্দারা। সুদীপ্তর গ্রেফতার তারই শুরুয়াত বলে মত তাঁদের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```