Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা কোভিড পজিটিভ, তবে উপসর্গ মৃদু

দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজে কোভিড সৈনিক। কলকাতায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর তাঁর নেতৃত্বে কলকাতা পুলিশ অনবদ্য কাজ করেছে। প্রবীণ নাগরিকদের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর। সেই তিনি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এ

কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা কোভিড পজিটিভ, তবে উপসর্গ মৃদু

শেষ আপডেট: 10 September 2020 14:38

দ্য ওয়াল ব্যুরো: তিনি নিজে কোভিড সৈনিক। কলকাতায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর তাঁর নেতৃত্বে কলকাতা পুলিশ অনবদ্য কাজ করেছে। প্রবীণ নাগরিকদের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছে শহরবাসীর। সেই তিনি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এ বার নিজেই কোভিড আক্রান্ত হয়ে পড়লেন।  দ্য ওয়ালকে তিনি জানিয়েছেন, আজই কোভিড টেস্টের রেজাল্ট পেয়েছেন তিনি। তবে তাঁর শরীরে উপসর্গ মৃদু। বাড়ি থেকেই কাজ করছেন তিনি। জানা গিয়েছে, সম্প্রতি কমিশনারের সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে কলকাতা পুলিশে ৭ জন ও পশ্চিমবঙ্গ পুলিশে ৯ জন কর্মীর মৃত্যু হয়েছে। এভাবে পুলিশমহলে মৃত্যুর সংখ্যা বাড়ায় চিন্তায় প্রশাসন। রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা গোড়া থেকে কলকাতাতেই সবচেয়ে বেশি। একে তো কিছু মানুষের মধ্যে সচেতনতার অভাব ছিল। তা ছাড়া এই রোগের তীব্রতা ও সংক্রমণ প্রবণতা কতটা তা শুরুতে অনেকেই বুঝে উঠতে পারেননি। ফলে প্রতিদিনিই নতুন কনটেইনমেন্ট জোন জুড়ছিল। তাই শহরে পুরোদস্তুর লকডাউন বাস্তবায়ণ কলকাতা পুলিশের জন্যও ছিল চ্যালেঞ্জ। এমনকী এক সময়ে কলকাতার বিভিন্ন থানার ওসি-কনস্টেবলরা পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে পড়ছিলেন। তাতে গোটা থানার কর্মীদের কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে পাঠাতে হচ্ছিল। সেই পরিস্থিতি পুলিশ কমিশনার রীতিমতো মাঠে নেমেই মহানগরের পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তবে ইদানীং পুলিশ বেশ কড়া ভাবে লকডাউন বাস্তবায়ণ করছে। লকডাউনের দিনগুলিতে প্রায় বনধের চেহারা নিচ্ছে মহানগর। তাতে ফলও দিচ্ছে। দেখা যাচ্ছে, কলকাতায় নতুন আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। যে কলকাতায় দিনে সাতশ-আটশ জন করে মানুষ রোজ করোনা আক্রান্ত হচ্ছিলেন এখন তা বেশ নেমে এসেছে। বরং এখন উদ্বেগ বাড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গতকাল কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৫৪ জন। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আরও কমেছে। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী কলকাতায় আক্রান্ত হয়েছেন ৪৮১ জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা এভাবে কমার একটা বড় কৃতিত্ব প্রাপ্য কলকাতা পুলিশের। আর তারই নেতৃত্ব দিয়েছেন অনুজ শর্মা। এই কাজ করতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তিনি।

```