Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের বকুনি খেয়েই আত্মঘাতী কিশোরী! পুকুর থেকে উদ্ধার দেহ

দ্য ওয়াল ব্যুরো: পুকুর থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রীর দেহ। সোমবার ভোররাতে ৩টে নাগাদ পর্ণশ্রী থানার কাছে মহেন্দ্র ব্যানার্জি রোডের পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ওই কিশোরীর দেহ। পুলিশ জানিয়েছে, রবিবার কোনও কারণে কিশোরীর মা তাকে বকাঝ

মায়ের বকুনি খেয়েই আত্মঘাতী কিশোরী! পুকুর থেকে উদ্ধার দেহ

শেষ আপডেট: 22 April 2019 07:38

দ্য ওয়াল ব্যুরো: পুকুর থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রীর দেহ। সোমবার ভোররাতে ৩টে নাগাদ পর্ণশ্রী থানার কাছে মহেন্দ্র ব্যানার্জি রোডের পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ওই কিশোরীর দেহ। পুলিশ জানিয়েছে, রবিবার কোনও কারণে কিশোরীর মা তাকে বকাঝকা করে। এরপরেই রাত ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় সে। বেরনোর সময় বাড়ির লোক ব্যাপারটা খেয়াল করেননি। খানিক পরে মেয়ে বাড়িতে নেই বোঝা মাত্র খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। প্রতিবেশীরাও খুঁজতে নামেন কিশোরীকে। এরপর পাড়ার মধ্যেই একটি পুকুরের পাশে কিশোরীর জুতো পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। পুলিশ এসে উদ্ধার করে কিশোরীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। ময়নাদন্তে পাঠানো হয়েছে দেহ। রিপোর্ট হাতে পেলেই কিশোরীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে ইতিমধ্যেই কিশোরীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও। মায়ের বকুনি খেয়েই কিশোরী আত্মঘাতী হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

```