#BREAKING: রাজীব কুমারের বাড়িতে সিবিআই, রক্ষাকবচ উঠতেই হানা
দ্য ওয়াল ব্যুরো: দুপুর তিনটে নাগাদ কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দেয়, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমাররের আর আইনি রক্ষাকবচ আর থাকছে না। আদালত এ-ও বলে দেয়, তদন্তের স্বার্থে চাইলে রাজীবকে গ্রেফতার করতে পারে তদন্ত এজেন্সি। বিকেল পা
শেষ আপডেট: 13 September 2019 11:33
দ্য ওয়াল ব্যুরো: দুপুর তিনটে নাগাদ কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দেয়, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমাররের আর আইনি রক্ষাকবচ আর থাকছে না। আদালত এ-ও বলে দেয়, তদন্তের স্বার্থে চাইলে রাজীবকে গ্রেফতার করতে পারে তদন্ত এজেন্সি। বিকেল পাঁচটা বাজার আগেই ৩৪ নম্বর পার্ক স্ট্রিটে রাজীবের বাড়িতে পৌঁছে গেল সিবিআই টিম। দু'জন আধিকারিক ঢোকেন তাঁর বাড়িতে।
মামলার রায় ঘোষণা হতেই সিবিআই আধিকারিকরা বৈঠকে বসেন নিজাম প্যালেসে। তার পরই তাঁকে নোটিস দিতে তাঁর বাড়িতে চলে যায় সিবিআই। শনিবার সকাল দশটায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। আইপিএস কোয়ার্টারে ঢোকার এবং বেরনোর দরজায় মোতায়েন করা হয় বিরাট সংখ্যার পুলিশ। সিবিআই আধিকারিকরা রাজীবের বাড়িতে ঢোকার মিনিট পনেরোর মধ্যেই শেক্সপিয়র সরণি থানা এবং পার্কস্ট্রিট থানার আধিকারিকরা পৌঁছে যান ৩৪ নম্বর পার্ক স্ট্রিটে।
ঠিক পাঁচটা তেরো মিনিটে সিবিআই টিম বেরিয়ে যায় রাজীবের কোয়ার্টার থেকে।
আরও পড়ুন- #Breaking: রাজীব কুমারকে তদন্তের স্বার্থে গ্রেফতারও করা যাবে, বলল হাইকোর্ট