Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বুদ্ধদেবের শরীরে ক্যালসিয়াম-ম্যাগনেসিয়াম কম, এখনও বাইপ্যাপের সাপোর্টে থাকলেও বিপন্মুক্ত, জানাল উডল্যান্ডস

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালের মেডিক্যাল বুলেটিনেই উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, আগের থেকে অনেকটা ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিকেলের বুলেটিনে উডল্যান্ডস জানাল, এখনও কিছু সমস্যা রয়েছে বুদ্ধবাবুর। ত

বুদ্ধদেবের শরীরে ক্যালসিয়াম-ম্যাগনেসিয়াম কম, এখনও বাইপ্যাপের সাপোর্টে থাকলেও বিপন্মুক্ত, জানাল উডল্যান্ডস

শেষ আপডেট: 7 September 2019 13:17

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালের মেডিক্যাল বুলেটিনেই উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, আগের থেকে অনেকটা ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিকেলের বুলেটিনে উডল্যান্ডস জানাল, এখনও কিছু সমস্যা রয়েছে বুদ্ধবাবুর। তবে তিনি বিপন্মুক্ত। উডল্যান্ডস জানিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্যালসিয়াম এবং ম্যাগনিয়াসাম এখনও স্বাভাবিকের তুলনায় অনেকটা কম। সকালে বাইপ্যাপ মেশিন খোলা হলেও পরে আবার তা লাগাতে হয়েছে বর্ষীয়ান সিপিএম নেতার মুখে। দুপুরে স্বাভাবিক ভাবে অল্প খাবারও খেয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, তাঁর ‘মূত্র ত্যাগ’ স্বাভাবিক রয়েছে। যা ভাল লক্ষ্মণ। শুক্রবার রাতে যখন বুদ্ধবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই সময় তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা একেবারেই কমে গিয়েছিল। স্বাভাবিক ভাবেই বেড়ে গিয়েছিল কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও ছিল অনেকটা কম। রাত থেকে অক্সিজেন দেওয়া হয় বুদ্ধবাবুকে। দেওয়া হয় এক ইউনিট রক্তও। মেডিক্যাল বোর্ড জানায় অক্সিজেন এবং হিমোগ্লোবিনের পরিমাণ বেড়েছে। তবে এ দিন সকালে শারীরিক অবস্থা একটু ভাল হতেই, বুদ্ধবাবু জেদ ধরেন বাড়ি ফিরবেন বলে। সিপিএম চিকিৎসক, পরিবারের লোক এবং দলের নেতাদের কাছে তিনি বায়না ধরেন বাড়ি ফিরবেন বলে। কিন্তু সবাই মিলে বোঝান, এখন সেটা কোনও ভাবেই করা যাবে না। এমনিতে বুদ্ধবাবুর হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা অরুচি আছেই। কিন্তু সিপিএম নেতারা চাইছেন, একবার যখন তাঁকে হাসপাতালে ভর্তি করা গিয়েছে, তখন সমস্ত পরীক্ষা করে তারপরই বাড়ি ফেরানো হোক। প্রাক্তন মুখ্যমন্ত্রী এ-ও চাইছেন না হাসপাতালের বাইরে গিয়ে কর্মী সমর্থকরা ভিড় করুক। তবে এ দিনও বুদ্ধবাবুকে দেখতে উডল্যান্ডসে ভিড় ছিল রাজনীতিকদের। গিয়েছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়রা।

```