Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বাগরি অগ্নিকাণ্ড: দু'দিনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

দ্য ওয়াল ব্যুরো: শহরে যে কোনও বিপর্যয় ঘটার পর যা হয়, এ বারেও তাই হলো। বৈঠক হলো, দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। মুখ্যমন্ত্রী বিদেশে। তাই তাঁর অনুপস্থিতিতে নবান্নে বসল মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। বাগরি মার্কেটই প্রথম নয়। এ শহরে এর আগে

বাগরি অগ্নিকাণ্ড: দু'দিনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

শেষ আপডেট: 17 September 2018 14:48

দ্য ওয়াল ব্যুরো: শহরে যে কোনও বিপর্যয় ঘটার পর যা হয়, এ বারেও তাই হলো। বৈঠক হলো, দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো। মুখ্যমন্ত্রী বিদেশে। তাই তাঁর অনুপস্থিতিতে নবান্নে বসল মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। বাগরি মার্কেটই প্রথম নয়। এ শহরে এর আগে ঘটেছে এমন বহু অগ্নিকাণ্ড। আর বাগরি মার্কেটের ঘটনা তো বারবার মনে করিয়ে দিচ্ছে নন্দরাম মার্কেটের ভয়াবহ স্মৃতি। সোমবারের বৈঠকের পর বাগরি মার্কেট অগ্নিকাণ্ডের ঘটনায় দু'দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সোমবার দুপুরে নবান্নে বৈঠকে বসে মন্ত্রিগোষ্ঠী। সেখানেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, বুধবার ১৯ সেপ্টেম্বর ফের বসবে বৈঠক। নবান্ন সূত্রে খবর বাগরি মার্কেটে আগুন লাগার ঘটনায় আলাদা আলাদা করে তদন্ত করবে পুলিশ এবং দমকল। খতিয়ে দেখা হবে পুরসভার ভূমিকাও। সোমবার, দমকলমন্ত্রী এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, এ বার শহরের প্রতিটি বাজার খতিয়ে দেখা হবে। প্রতিটি বাজারেই উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকতে হবে। ব্যবস্থা না থাকলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। শোনা হবে না কোনও অজুহাত।    

```