Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌমিত্র চট্টোপাধ্যায় স্থিতিশীল, নেফ্রো-নিউরো সমস্যা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিশেষ কোনও বদল হয়নি। তিনি স্থিতিশীল রয়েছেন। বুধবার রাত নটার বুলেটিনে বেলভিউ ক্লিনিকের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন ডাক্তার অরিন্দম কর। তবে দুটি বিষয় নিয়ে উদ্বেগে রয়েছেন

সৌমিত্র চট্টোপাধ্যায় স্থিতিশীল, নেফ্রো-নিউরো সমস্যা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড

শেষ আপডেট: 4 November 2020 17:09

দ্য ওয়াল ব্যুরো: বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিশেষ কোনও বদল হয়নি। তিনি স্থিতিশীল রয়েছেন। বুধবার রাত নটার বুলেটিনে বেলভিউ ক্লিনিকের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন ডাক্তার অরিন্দম কর। তবে দুটি বিষয় নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিত্‍সকরা। তা হল এক, সৌমিত্রবাবুর স্নায়ুর সমস্যা এবং মূত্রের সমস্যা। এদিন বুলেটিনে হাসপাতাল যা জানাল-
  • সৌমিত্রবাবু এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
  • গ্লুকো কোমা মিটারে তাঁর সচেতনতার মাত্রা ১০-এর আশপাশে রয়েছে। যা গত দুদিনের থেকে বদল হয়নি।
  • সৌমিত্রবাবুর হিমোগ্লোবিন ও প্লেট লেট অতি সামান্য কমেছে।
  • অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে ফাংশানিং যেমন ছিল তেমনই রয়েছে।
  • এদিনও বর্ষীয়ান অভিনেতার আর এক দফা ডায়ালিসিস হয়েছে।
  • তাঁর মূত্রের সমস্যা রয়েছে। স্নায়ুর সমস্যা থেকেই বিভিন্ন সমস্যা হচ্ছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
  • বৃহস্পতিবার নেফ্রোলজি ও নিউরোজির বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠিত দুটি পৃথক মেডিক্যাল বোর্ড বৈঠক করবে।তারপর তাঁর কিডনি সাপোর্ট কী ভাবে দেওয়া যায় তা নিয়ে সিদ্ধান্ত হবে।
  • টানা অ্যান্টিবায়োটিক চলার ফলে যে সংক্রমণগুলি রয়েছে তা কাটানোর চেষ্টা করা হচ্ছে।
গত রবিবার রাত্রে আচমকাই আশঙ্কাজনক অবস্থায় পৌঁছয় সৌমিত্রবাবুর শারীরিক পরিস্থিতি। অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে ওঠা-নামা করতে থাকে হিমোগ্লোবিন। ইতিমধ্যেই চার ইউনিট রক্ত দিতে হয়েছে তাঁকে। যদিও তারপর সামান্য হলেও পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তাঁর বয়স এবং অন্যান্য কোমর্বিডিটিই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডাক্তারবাবুদের।

```