Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সামনে ‘বাংলা কাপ’, সংক্রান্তিতে ইন্দোরে নেট প্র্যাকটিস কৈলাসের

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় গেরুয়া মঞ্চে তাঁকে কীর্তন গাইতে দেখা গিয়েছে। ভাল কীর্তন গাইতে পারেন তিনি। কিন্তু এমন পোশাকে তাঁকে বাংলায় কেউ কখনও দেখেছেন! যেন চেনাই যাচ্ছে না। তিনি কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। কৈলাস মানেই পায়

সামনে ‘বাংলা কাপ’, সংক্রান্তিতে ইন্দোরে নেট প্র্যাকটিস কৈলাসের

শেষ আপডেট: 14 January 2021 13:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় গেরুয়া মঞ্চে তাঁকে কীর্তন গাইতে দেখা গিয়েছে। ভাল কীর্তন গাইতে পারেন তিনি। কিন্তু এমন পোশাকে তাঁকে বাংলায় কেউ কখনও দেখেছেন! যেন চেনাই যাচ্ছে না। তিনি কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। কৈলাস মানেই পায়জামা, পাঞ্জাবি, গলায় জড়ানো গেরুয়া উত্তরীয়, কপালে গেরুয়া তিলক। আর শীতকাল হলে হলুদ কিংবা বাহারি রঙের ওভারকোট। বৃহস্পতিবার ছিল পার্বণের দিন। মকরসংক্রান্তি। এদিন একেবারেই অন্য মেজাজে দেখা গেল বিজেপির এই কেন্দ্রীয় নেতাকে। ইন্দোরে ক্রিকেট খেললেন তিনি। ডাঙ্গুলিও খেললেন। পরনে ডেনিম রঙের ডার্ক-ফেড জিন্স, মেরুন ফুল স্লিভ সোয়েট টিশার্ট আর পায়ে স্পোর্টস শ্যু। নিজের টুইটার হ্যান্ডলে ছবি শেয়ার করে লিখেছেন, বিজেপি কর্মীদের সঙ্গে ক্রিকেট খেলে, গুলি ডান্ডা পিটিয়ে মকর সংক্রান্তি উদযাপন করছেন। বাংলাই এখন বিজেপির পাখির চোখ। একুশে ফাইনাল। সেই টুর্নামেন্টে দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁদের অন্যতম মেন্টর এদিন যেন নেট সেরে নিলেন নিজের ঘরের মাঠ। কৈলাস হয়তো জানেন ভোট যত এগিয়ে আসবে বাংলার পিচ আরও ভয়ানক হবে। এলোপাথাড়ি বল ঘুরবে, কড়া ধাঁচের বাউন্সার ধেয়ে আসবে, ফেস করতে হবে ইয়র্কারও। তাই তিনি নেট সেরে নিলেন সংক্রান্তিতে। যাতে আক্ষরিক পৌষ মাস আনা যায়। এমনিতে বিজেপির কাছে মকর সংক্রান্তি অত্যন্ত পবিত্র দিন। সঙ্ঘ ঘরানার নেতারা তো নানান আচার-অনুষ্ঠান পালন করেন এদিন। কৈলাস সেসব না করলেও চুটিয়ে ক্রিকেট খেললেন এদিন। https://twitter.com/KailashOnline/status/1349686518554767361

```