Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

অভিনব উদ্যোগ, রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে জেআইএস গ্রুপ

দ্য ওয়াল ব্যুরো: বিনামূল্যে করোনার টিকাকরণের অভিনব উদ্যোগ নিয়েছে জেআইএস গ্রুপ। আগরপাড়ার নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিনামূল্যে কোভিড টিকা দেওয়া হচ্ছে। কলেজের পড়ুয়া, শিক্ষক, কর্মচারী ও তাঁদের পরিবারের লোকজন ছাড়াও স্থানীয়দেরও টিকা দেওয়

অভিনব উদ্যোগ, রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে জেআইএস গ্রুপ

শেষ আপডেট: 20 July 2021 15:17

দ্য ওয়াল ব্যুরো: বিনামূল্যে করোনার টিকাকরণের অভিনব উদ্যোগ নিয়েছে জেআইএস গ্রুপ। আগরপাড়ার নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিনামূল্যে কোভিড টিকা দেওয়া হচ্ছে। কলেজের পড়ুয়া, শিক্ষক, কর্মচারী ও তাঁদের পরিবারের লোকজন ছাড়াও স্থানীয়দেরও টিকা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। জেআইএস গ্রুপের তরফে জানা গেছে, প্রথম দফায় ১০ হাজার জনকে টিকা দেওয়া হয়। পরের দফায় ২০ হাজার জনকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। টিকাকরণ চলবে ২৬ জুলাই অবধি। গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি সহ বারুইপুরের গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ডানলপ গুরুদ্বারে টিকাকরণ চলছে। পশ্চিমবঙ্গের কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জনসাধারণের জন্য বিনামূল্যে টিকাকরণ সাম্প্রতিক সময়ের এক নজিরবিহীন ঘটনা। কেউ টিকা নিতে ইচ্ছুক হলে, জেআইএস গ্রুপের নির্ধারিত কলেজগুলিতে যোগাযোগ করতে হবে। জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং জানান, "প্রত্যেকের টিকাকরণ এই মুহূর্তে অত্যন্ত জরুরি। তাই আমরা বিনামূল্যে টিকাকরণের উদ্যোগ নিয়েছি। শুধুমাত্র ছাত্র-ছাত্রী বা স্টাফ মেম্বার নয়, সাধারণ মানুষের কাছেও টিকার ডোজ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দুই দফার টিকাকরণের পর, পরবর্তী তৃতীয় দফায় টিকাকরণ আমরা খুব তাড়াতাড়ি শুরু করব বলে আশাবাদী।"

```