পরিচারিকার মুখে সুচের ক্ষত, লোহার রড দিয়ে বেদম মার! আংটি চুরির অভিযোগ জলপাইগুড়িতে
দ্য ওয়াল ব্যুরো: সোনার আংটি চুরি (Theft) করার অপরাধে পরিচারিকার (Domestic Help) উপর নির্মম অত্যাচারের ঘটনা সামনে এল। মহিলাকে লোহার রড দিয়ে মেরে গায়ে সুচ ফুটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কাঠগড়ায় এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ও তাঁর পরিবার (Jalpaig
শেষ আপডেট: 22 February 2022 12:07
দ্য ওয়াল ব্যুরো: সোনার আংটি চুরি (Theft) করার অপরাধে পরিচারিকার (Domestic Help) উপর নির্মম অত্যাচারের ঘটনা সামনে এল। মহিলাকে লোহার রড দিয়ে মেরে গায়ে সুচ ফুটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কাঠগড়ায় এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ও তাঁর পরিবার (Jalpaiguri)।
আজমগড়ে বিষমদ খেয়ে মৃত পাঁচ, হাসপাতালে আরও ৪১! কাঠগড়ায় এসপি নেতা
তারাপীঠ থেকে আনা আংটি চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে মনোবালা রায়ের বিরুদ্ধে। সেই কারণে অবসরপ্রাপ্ত পুলিশকর্মী বিশারু ঘোষ এবং তাঁর স্ত্রী ওই বয়স্ক পরিচারিকার উপর নির্মম অত্যাচার চালান বলে অভিযোগ। তাঁর গায়ের মারের চোটে কালশিটে পড়ে গেছে। সারা শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে এই মুহূর্তে মনোবালা রায় ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
অভিযোগ, মনোবালার মুখে পাঁচ বার গরম সুচ ফুটিয়ে দেওয়া হয়। যার ফলে তিনি ভাল করে কথাও বলতে পারছেন না। এই অত্যাচারের পর থানার দ্বারস্থ হয়েছে পরিচারিকার পরিবার। অভিযোগ দায়ের করা হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায়।
নির্যাতিতার পরিবার সুত্রের খবর, গত ১৪ বছর ধরে মণ্ডলঘাট এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশকর্মী বিশারু ঘোষের বাড়িতে কাজ করছেন মনোবালা। গত বৃহস্পতিবার তারাপীঠ থেকে আনা সোনার আংটি চুরি করার অপরাধে তাঁর উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। রবিবার যন্ত্রণা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিশারু ঘোষ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'