Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'‌খেলা হবে দিবস' কেন ১৬ আগস্ট? ৪৬- এর দাঙ্গার স্মৃতি উসকে টুইট স্বপনের

দ্য ওয়াল ব্যুরো: বুধবার‌ একুশের মঞ্চ থেকে ‘‌খেলা হবে‌ দিবস’‌ ঘোষণা করেছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর ১৬ আগস্ট দিনটি খেলা হবে দিবস বলে পালিত হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর এই ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিরোধী শি

'‌খেলা হবে দিবস' কেন ১৬ আগস্ট? ৪৬- এর দাঙ্গার স্মৃতি উসকে টুইট স্বপনের

শেষ আপডেট: 21 July 2021 13:12

দ্য ওয়াল ব্যুরো: বুধবার‌ একুশের মঞ্চ থেকে ‘‌খেলা হবে‌ দিবস’‌ ঘোষণা করেছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর ১৬ আগস্ট দিনটি খেলা হবে দিবস বলে পালিত হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর এই ঘোষণার পরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিরোধী শিবিরে। কলকাতা দাঙ্গার স্মৃতি উস্কে দিয়েছে বিজেপি। তাঁদের বক্তব্য, দেশভাগের ঠিক আগে ১৯৪৬ সালের ১৬ আগস্ট কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সূচনা হয়েছিল। যা ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। বিজেপির বক্তব্য, মুসলিম লিগের নেতৃত্বে ওই দিনে কলকাতায় দাঙ্গা সংগঠিত হয়েছিল। তাতে প্রচুর মানুষ হতাহত হন। পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে ওইদিন মুসলিম লিগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস এর ডাক দিয়েছিল। সেই দিনেই মমতা খেলা হবে দিবসের ডাক দিয়েছেন, এর থেকে বোঝা যাচ্ছে এই খেলার আসল উদ্দেশ্য বিরোধীদের ওপর হিংসাত্মক আক্রমণ। https://twitter.com/swapan55/status/1417774957271031809 স্বপন দাশগুপ্ত টুইটারে লেখেন, ‘ইন্টারেস্টিং!‌ ১৬ অগস্টকে খেলা হবে দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ১৯৪৬ সালে এই দিনটিতেই মুসলিম লিগ ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ এবং ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’ শুরু করেছিল। আজকের পশ্চিমবঙ্গেও ‘খেলা হবে’ স্লোগানটি বিরোধীদের ওপর আক্রমণের প্রতিশব্দে পরিণত হয়েছে’। মমতা কেন ওই দিনটিকেই বেছে নিয়েছেন?‌ তৃণমূলের বক্তব্য, ১৬ আগস্ট দিনটির তাৎপর্য রয়েছে ‘ফুটবলপ্রেমী দিবস’ হিসেবে। ১৯৮০ সালের এই দিনটিতেই ইডেনে মোহনবাগান–ইস্টবেঙ্গল ডার্বি ঘিরে উত্তেজনার বলি হয়েছিলেন ১৬ জন ফুটবলপ্রেমী। সেই থেকে ওই দিনটি ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালিত হয়। তাই মমতা ওই দিনটিকেই প্রয়াত খেলা প্রেমীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বেছে নিয়েছেন। দিনটির কোনও সরকারি স্বীকৃতি ছিল না। এবার তা সরকারিভাবে পালিত হবে।

```