Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পেট্রল-ডিজেলের দাম আরও বাড়ল, টানা ২১ দিন, কলকাতায় পেট্রল ৮২ টাকা লিটার

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় অবতীর্ণ হয়েছেন বিরোধী নেতানেত্রীরা। কিন্তু তাতেও কোনও পরিবর্তন হল না। শনিবারও লিটার প্রতি দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। এই নিয়ে টানা ২১ দিন দাম বেড়েই চলে

পেট্রল-ডিজেলের দাম আরও বাড়ল, টানা ২১ দিন, কলকাতায় পেট্রল ৮২ টাকা লিটার

শেষ আপডেট: 27 June 2020 03:50

দ্য ওয়াল ব্যুরো: পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনায় অবতীর্ণ হয়েছেন বিরোধী নেতানেত্রীরা। কিন্তু তাতেও কোনও পরিবর্তন হল না। শনিবারও লিটার প্রতি দাম বাড়ল পেট্রল ও ডিজেলের। এই নিয়ে টানা ২১ দিন দাম বেড়েই চলেছে পেট্রোপণ্যের। এদিন পেট্রলের লিটার প্রতি দাম বেড়েছে ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২১ পয়সা। তার ফলে রাজধানী দিল্লিতে পেট্রলের দাম দাঁড়িয়েছে ৮০ টাকা ৩৮ পয়সা লিটার এবং ডিজেলের লিটার প্রতি দাম দাঁড়িয়েছে ৮০ টাকা ৪০ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইয়ের ছবিটা আরও ভয়াবহ। টানা ২১ দিন দাম বাড়ার ফলে মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৭ টাকা ১৪ পয়সা। এবং ডিজেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৭৮টাকা ৫১ পয়সায়। কলকাতায় ৮২ টাকা টপকে গিয়েছে পেট্রলের দাম। শহরে পেট্রল বিকোচ্ছে ৮২ টাকা ৫ পয়সা লিটার। ডিজেলের দাম লিটারপ্রতি বেড়ে হয়েছে ৭৫ টাকা ৫২ পয়সা। পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে এমনিতেই বিরোধীদের নিশানায় রয়েছে সরকার। দুদিন আগেই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে লেখেন, "কেন্দ্রীয় সরকার এখন মহামারী আর পেট্রল - ডিজেলের দামে আনলক করে দিয়েছে।" গতকাল, শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে পেট্রল, ডিজেলের দাম নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মানুষের পকেটে পয়সা নেই আর পেট্রল, ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে। কোভিড সংক্রমণে পৃথিবীর অনেক দেশকেই লকডাউন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে। চাহিদা কমেছে পেট্রোপণ্যের। আন্তর্জাতিক বাজারে পাল্লা দিয়ে কমেছে অপরিশোধিত তেলের দাম। বিরোধীদের প্রশ্ন, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও ভারতে বাড়ছে কী করে?

```