Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুল যেন দিদি-র পথে! মধ্যপ্রদেশে ইস্তাহারে গো-শালা, বেকারদের ১০ হাজার টাকা ভাতা

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় বিজেপি যখন উগ্র হিন্দুত্বের রাজনীতিতে ধার বাড়াচ্ছে, তখন জনসভায় গিয়ে উদাত্ত মন্ত্রোচ্চারণ শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামে-শহরে, কলকাতায়-জেলায় দুর্গাপুজোর উদ্বোধনে বিজেপি-কে প্যান্ডেলের ধারে পর্যন্ত ঘেঁষত

রাহুল যেন দিদি-র পথে! মধ্যপ্রদেশে ইস্তাহারে গো-শালা, বেকারদের ১০ হাজার টাকা ভাতা

শেষ আপডেট: 10 November 2018 09:52

দ্য ওয়াল ব্যুরোবাংলায় বিজেপি যখন উগ্র হিন্দুত্বের রাজনীতিতে ধার বাড়াচ্ছে, তখন জনসভায় গিয়ে উদাত্ত মন্ত্রোচ্চারণ শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামে-শহরে, কলকাতায়-জেলায় দুর্গাপুজোর উদ্বোধনে বিজেপি-কে প্যান্ডেলের ধারে পর্যন্ত ঘেঁষতে দেয়নি তৃণমূল। দিদি কার্যত বোঝাতে চেয়েছেন, তিনিও বিজেপি-র থেকে কম বড় হিন্দু নন, ব্রাহ্মণের বাড়ির মেয়ে, বাড়িতে চল্লিশ বছর ধরে কালীপুজো করেন।

উনিশের ভোটের আগে হিন্দিবলয়ের তিন রাজ্যে এখন বড় পরীক্ষা। এবং সেই খাতায় যেন দিদির রাজনৈতিক কৌশলই টুকে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার বারবেলায় ভোপালে কংগ্রেস সদর দফতরে মধ্যপ্রদেশের ভোট ইস্তাহার প্রকাশ করে কংগ্রেস। দেখা যায়, ইস্তাহারের মুখ্য বিন্দুই হল গো-শালা। রাজ্যে ক্ষমতায় এলে জেলায় জেলায় গো-শালা নির্মাণ করে দেবে কংগ্রেস।

এর অর্থ পরিষ্কার। হিন্দি বলয়ে বিজেপি ও সঙ্ঘ পরিবার যখন গরু মাতা-গরু মাতা করে জগতৎ মাথায় করে রেখেছে, তখন রাহুল বোঝাতে চাইলেন তাঁরাও কম গরু ভক্ত নন। বরং এক কাঠি উপরে।

এ দিন কংগ্রেস দফতরে ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, অরুণ যাদব প্রমুখ। সাংবাদিক বৈঠকে কমলনাথ বলেন, কংগ্রেস জমানাতেই গো-হত্যা বন্ধে আইন হয়েছিল, বরং গুজরাটেই গোলাপি বিপ্লবের নামে গো-মাংস বিদেশে রফতানি করা হয়েছে।

আরও পড়ুন: চোদ্দর ভোটে টিকিট দিয়েছিলেন ‘বাবা’, এ বার ‘যোগী’ ধরলেন বাবুল

রাহুলের কৌশল আঁচ করে প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি-ও। কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মোখতার আব্বাস নকভি বলেন, "মধ্যপ্রদেশে থই পাচ্ছে না কংগ্রেস। তাই এখন যা মনে আসছে বলছে। এঁদের কিছুই করার ক্ষমতা নেই।"

শুধু গো-শালা নির্মাণের প্রতিশ্রুতি নয়, ইস্তাহারের ছত্রে ছত্রে এ দিন প্রতিশ্রুতিতে ভাসিয়ে দিয়েছেন কমলনাথরা। এবং সে ব্যাপারেও রাহুল ব্রিগেড যেন দিদি-র মতোই কল্পতরু। ইস্তাহারে বলা হয়েছে, ক্ষমতায় এলে কংগ্রেস কৃষকদের ঋণ মকুব করে দেবে। দ্বিতীয়ত, কৃষকদের জন্য বিদ্যুত বাবদ শুল্ক ৫০ শতাংশ কমানো হবে। তা ছাড়া প্রতিটি পরিবারের এক জন শিক্ষিত বেকারকে কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ১০ হাজার টাকা করে ভাতা দেবে সরকার। সেই সঙ্গে গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য সরকার ৫১ হাজার টাকা অনুদান দেবে।

মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হবে ২৮ নভেম্বর। পর্যবেক্ষকদের মতে, উনিশের ভোটের আগে আবহ রচনা করে দেবে মধ্যপ্রদেশের ভোটই। শেষ পর্যন্ত ফলাফল কী হবে তা আগে থেকে কারও পক্ষেই বলা সম্ভব নয়। তবে রাজধানীর রাজনীতির অলিন্দে আপাতত ধারনা হল, রাজস্থানে বিধানসভা ভোটে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল। বিজেপি ছত্তীসগড়ে ক্ষমতা ধরে রাখবে। কিন্তু মধ্যপ্রদেশে লড়াই এ বার হাড্ডাহাড্ডি। সন্দেহ নেই এই অবস্থায় বিজেপি-র জন্য মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখা যতটা জরুরি, কংগ্রেসও জেতার জন্য ততটাই মরিয়া।  পর্যবেক্ষকদের মতে, কংগ্রেসের ইস্তাহারেও সেই মনোভাবের প্রতিফলনই দেখা গিয়েছে। ইস্তাহারে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, শেষমেশ কংগ্রেস ক্ষমতায় এলে তা পালন করা কিন্তু সহজ কাজ নয়। এ হেন জনমোহিনী নীতি কোষাগারের উপর বিপুল চাপ তৈরি করবে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```