Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ব্রিটেন থাকা আসা বিমান নামতে দেওয়া হবে, তবে আরটি-পিসিআর মাস্ট, উড়ানে ছাড় মমতার

দ্য ওয়াল ব্যুরো: ওমিক্রনের ভয়ে ব্রিটেন থেকে আসা বিমান কলকাতা বিমানবন্দরে নামতে দেওয়া হবে না বলেই জানিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি আন্তঃরাজ্য উড়ানেও নানা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এখন সেই রাশ আলগা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্

ব্রিটেন থাকা আসা বিমান নামতে দেওয়া হবে, তবে আরটি-পিসিআর মাস্ট, উড়ানে ছাড় মমতার

শেষ আপডেট: 31 January 2022 11:05

দ্য ওয়াল ব্যুরো: ওমিক্রনের ভয়ে ব্রিটেন থেকে আসা বিমান কলকাতা বিমানবন্দরে নামতে দেওয়া হবে না বলেই জানিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি আন্তঃরাজ্য উড়ানেও নানা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এখন সেই রাশ আলগা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে আজ সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, ব্রিটেন থেকে আসা বিমান কলকাতায় নামতে দেওয়া হবে, তবে বিমানবন্দরে আরটি-পিসিআর পরীক্ষা করাতেই হবে। করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে বাধ্যতামূলক আইসোলেশনে যেতে হবে। আর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই ঢুকতে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এবার থেকে সপ্তাহে সাত দিনই মুম্বই, দিল্লি বিমান উড়বে। তবে কোভিড সংক্রমণ বাড়ায় কলকাতা-বেঙ্গালুরু উড়ানে আগের মতোই কড়াকড়ি থাকবে। নবান্ন আগেই জানিয়েছিল, বিদেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে হবে। রিপোর্ট পজিটিভ হলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের। সে জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থাও করা হবে। প্রোটোকল মেনে চিকিৎসা হবে সেখানেই। তাছাড়া বিমানবন্দরে নেমেই যাতে দ্রুত কোভিড টেস্ট করাতে পারেন যাত্রীরা সে জন্য প্রি-বুকিং করে রাখার কথা বলা হয়েছিল। ওমিক্রন সংক্রমণ যে দেশগুলিতে উদ্বেগজনক, সেখান থেকে ফিরলেই আরটি-পিসিআর টেস্টের জন্য যাত্রীদের প্রি-বুকিংয়ের প্রোটোকল দেওয়া হয়েছিল। তবে ব্রিটেনে ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় রাজ্য সরকার নির্দেশ দেয়, ব্রিটেন থেকে আর কোনও বিমানকেই কলকাতায় নামতে দেওয়া হবে না। এতদিনে সেই নিষেধাজ্ঞা বাতিল হল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'               

```