Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বরানগরে স্ত্রী'কে নিশানা করে গুলি, অল্পে রক্ষা, ধৃত স্বামী

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন ধরেই দাম্পত্যকলহ চলছিল। যার জেরে স্ত্রী চলে গিয়েছিলেন বাপের বাড়ি। রাতে সেখানে গিয়ে স্ত্রীকে নিশানা করে গুলি করল স্বামী!‌‌ বরানগরের ঘটনা। অভিযুক্ত স্বামীর নাম বাপি মিস্ত্রি। বয়র তিরিশের বাপি পেশায় গাড়িচালক। স্বামী

বরানগরে স্ত্রী'কে নিশানা করে গুলি, অল্পে রক্ষা, ধৃত স্বামী

শেষ আপডেট: 27 August 2021 14:18

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন ধরেই দাম্পত্যকলহ চলছিল। যার জেরে স্ত্রী চলে গিয়েছিলেন বাপের বাড়ি। রাতে সেখানে গিয়ে স্ত্রীকে নিশানা করে গুলি করল স্বামী!‌‌ বরানগরের ঘটনা। অভিযুক্ত স্বামীর নাম বাপি মিস্ত্রি। বয়র তিরিশের বাপি পেশায় গাড়িচালক। স্বামীর সঙ্গে অশান্তির জেরে গত শুক্রবার অভিযুক্তের স্ত্রী পামেলা বরানগরে একে মুখার্জি রোডের বাপের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার রাতে তাঁর স্বামী বাপি ওই বাড়িতে আসেন। শুরু হয় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অশান্তি। কিছুক্ষণ বাদানুবাদের পর অভিযুক্ত ওই স্বশুরবাড়ি থেকে চলে যায়। কিন্তু কয়েকঘন্টা পরে রাত সাড়ে দশটা নাগাদ বাপি আবার বাইক নিয়ে শ্বশুরবাড়ি ফিরে আসে। তখন দরজা বন্ধ ছিল। সে দরজা খোলার জন্য চিৎকার শুরু করে। এরপর সে নিজের মোবাইল আছড়ে ভেঙে ফেলে। ওই শব্দে স্ত্রী দরজা খোলে। অভিযোগ, এরপরই সে নিজের স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। পামেলার পরিবার জানিয়েছে, বাপি তাঁকে একটি গুলি চালায়। গুলির শব্দে এলাকার লোকজন জড়ো হয়ে গেলে, বাপি বন্দুক উঁচিয়ে সবাইকে ভয় দেখায়। এরপর বাইক রেখেই চম্পট দেয়। আজ, শুক্রবার ভোরে অভিযুক্ত বাপিকে অস্ত্র আইনে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ। ওই আগ্নেয়াস্ত্র তার কাছে কীভাবে এল, জানতে পুলিশ জেরা করছে। ঘটনার তদন্ত চলছে।

```