
শেষ আপডেট: 1 April 2020 11:17
তিনি জানিয়েছেন যে আরও চাল এখানে পাঠাবেন। ব্যক্তিগত ভাবে ১৯৯৬ সাল থেকে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে সহায়তা করে আসছেন বলে জানিয়েছেন সৌরভ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এদিন জানান যে বিভিন্ন অনাথ আশ্রমেও তিনি অনুদান দেবেন। কোনও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয় এই উদ্যোগ একেবারেই তাঁর ব্যক্তিগত। তিনি জানান যে বাগবাজারে মায়ের মন্দিরেও চাল দেবেন। সব মিলিয়ে একুশ দিনে দেড় লক্ষ কেজি চাল দেওয়ার ভাবনা তাঁর রয়েছে। প্রয়োজনে এই পরিমাণ আরও বাড়াবেন।
করোনাভাইরাসের জেরে লকডাউনের সময় কলকাতাকে যে রূপে দেখেছেন সেভাবে আগে কোনও দিন কলকাতাকে দেখেননি বলে তিনি জানিয়েছেন। লোকজনকে ‘কিচ্ছু হবে না’ ধরনের গাছাড়া ভাব ত্যাগ করার পরামর্শও তিনি দিয়েছেন।
বাবার সঙ্গে ছেলেবেলায় বেলুড় মঠে এলেও তারপরে এই প্রথম এখানে এলেন বলে জানিয়েছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’।