Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আরও টাকা’ না পাওয়ায় খুন গৃহবধূকে, পলাতক স্বামী-সহ ৭ অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: চাহিদা মতো পণ দেওয়া হয়েছিল, দিন কয়েক আগে আরও পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে, তারপরেও গৃহবধূকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে আমুলিয়া গ্রাম থেকে বছর তেইশের নিহত

‘আরও টাকা’ না পাওয়ায় খুন গৃহবধূকে, পলাতক স্বামী-সহ ৭ অভিযুক্ত

শেষ আপডেট: 4 February 2020 15:52

দ্য ওয়াল ব্যুরো: চাহিদা মতো পণ দেওয়া হয়েছিল, দিন কয়েক আগে আরও পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে, তারপরেও গৃহবধূকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দেগঙ্গা থানার পুলিশ গিয়ে আমুলিয়া গ্রাম থেকে বছর তেইশের নিহত গৃহবধূর দেহ উদ্ধার করে তাঁর বাপের বাড়িতে খবর দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর নাম সেলিমা বিবি, তাঁর একটি কন্যাসন্তান আছে। সেলিমার পরিবার সূত্রে জানা গেছে, বছর তিনেক আগে বিয়ের সময় দাবি মতো পণ তাঁরা দিয়েছিলেন। তার পরেও প্রায় দিনই তাঁর উপরে অত্যাচার আরও টাকার জন্য। পরে আরও কয়েকবার টাকা দিয়েছেন কিন্তু সম্প্রতি তাঁরা আর টাকা দিতে পারছিলেন না। সেলিমার ভাই সাবির আলি মণ্ডল বলেছেন, “কয়েক দিন আগেও ওরা ৫০ হাজার টাকা চেয়েছিল, আমরা সেই টাকা ধার করে দিয়েছি। তার পরেও ওরা পিটিয়ে মেরে ঝুলিয়ে দিয়েছে। ওরা যদি দোষই না করবে তা হলে সকলে পালিয়ে গেল কেন?” ঘটনার পর থেকেই সেলিমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দুই ভাসুর ও দুই জা পলাতক। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে সকাল দশটা নাগাদ সেলিমার বাপের বাড়িতে খবর দেন। বাড়ির লোকজন ওই সাত জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উদ্ধার করার পরে পুলিশ দেহটি প্রথমে নিয়ে যায় বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃত গৃহবধূর দু’বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

```