Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

প্রাথমিকে ভুল প্রশ্ন: মানিককে তীব্র ভর্ৎসনা করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Council) সভাপতি মানিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Highcourt) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সকাল ১১

প্রাথমিকে ভুল প্রশ্ন: মানিককে তীব্র ভর্ৎসনা করে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 13 September 2021 07:39

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিকের ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Council) সভাপতি মানিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Highcourt) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সকাল ১১ টায় আদালতে এসে হাজিরা দেন মানিকবাবু। সেখানেই পর্ষদ সভাপতিকে তীব্র ভর্ৎসনা করে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রাণঘাতী ডেঙ্গি ছড়াচ্ছে যোগী রাজ্যে, বাড়ছে শিশুমৃত্যু, আক্রান্ত ১২ হাজারের বেশি এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতির উদ্দেশে বলেন, বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় গত দুবছর আগে নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন সেই নির্দেশ মানেননি? আপনি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। আপনি যদি আদালতের নির্দেশ অমান্য করেন তাহলে পরে যাঁরা এই পদে আসবেন তাঁরা কি আগামী দিনে নির্দেশ মানবেন? আদালত এদিন স্পষ্ট করে বলেছে, যাঁদের চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় দিয়েছিলেন সকলের নিয়োগ নিশ্চিত করতে হবে। এই নিয়ে কোনও টালবাহানা চলবে না। শুধু তাই নয়। সামগ্রিক ভাবে রাজ্যের স্কুলগুলিতে শূন্যপদ অবিলম্বে পূরণের কথা বলেছে আদালত। এদিন আদালত মানিক ভট্টাচার্যের উদ্দেশে আরও বলে, মামলাকারীরা আপনার সন্তানের সমতুল্য। আপনার অনেক টাকা থাকতে পারে ,কিন্তু যাঁরা মামলা করেছেন তাঁরা গত দু'বছর ধরে কলকাতা হাইকোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন। বিষয়টা আপনার অবশ্যই নজর দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। কিন্তু আপনি নজর দেননি। হাইকোর্টে এরকম একাধিক মামলা রয়েছে এই বিষয়গুলো আপনি যদি বিবেচনা করেন এবং আপনি যদি সঠিক সময়ে সিদ্ধান্ত নেন তাহলে ভাল হয়।ভবিষ্যতে যে সমস্ত পদ খালি হবে এবং পদে নিয়োগ হবে সেগুলো যাতে অতি দ্রুত নিয়োগ হয় পাশাপাশি যাতে স্বচ্ছতার সাথে হয় আপনি ব্যক্তিগতভাবে সেদিকে নজর দেবেন আপনার কাছে এই প্রত্যাশা করে আদালত। আদালতে মানিক ভট্টাচার্য জানান, "আমি অত্যন্ত দুঃখিত আমি সত্যিই তাদের পিতার সমতুল্য ।বিভিন্ন সমস্যার জন্য আমাদের সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় তবে আমরা চেষ্টা করি যাতে আবেদনকারীরা যাতে উপযুক্ত সূরাহা পান আমি ভবিষ্যতে সেদিকে অবশ্যই নজর রাখব।" এই মামলার এদিনই নিষ্পত্তি করেছেন বিচারপতি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```