Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্ৰুপ সি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: গ্ৰুপ ডি-র মতো গ্ৰুপ সি দুর্নীতি মামলাতেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল। গ্ৰুপ ডি-র মতো এই মামলাতেও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এই দুর্নীতি মামলায় সিবি

গ্ৰুপ সি দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

শেষ আপডেট: 18 February 2022 08:43

দ্য ওয়াল ব্যুরো: গ্ৰুপ ডি-র মতো গ্ৰুপ সি দুর্নীতি মামলাতেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিল। গ্ৰুপ ডি-র মতো এই মামলাতেও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এই দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এদিনের শুনানিতে আবেদনকারী সুদীপ্ত সেনগুপ্ত হাইকোর্টের কাছে সাময়িক অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানান। সেই আবেদনে মঞ্জুর করে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ। আগামী ২৩ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি, জোড়া মামলায় শুনানিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। আর দুই মামলার রায়ের বিরোধিতা করে দুটো মামলার ক্ষেত্রেই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। আগেই গ্ৰুপ ডি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের স্থগিতাদেশ জারি করেছিল আদালত। সেই একই ধারা মতই এদিন গ্ৰুপ ডি মামলার ক্ষেত্রেও একই রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

```