Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মাঝরাতে আচমকা 'শপথ' নিলেন রাজ্যপাল, ঝালিয়ে নিলেন সাংবিধানিক কর্তব্য, কিন্তু কেন!

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে হঠাৎ করে সাংবিধানিক 'শপথ' নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়! তবে কোনও আনুষ্ঠানিক আয়োজন নয়, টুইটারে। আচমকা এই কাণ্ডে তুমুল জল্পনা শুরু হয়েছে, হঠাৎ এত রাতে রাজ্যপাল তাঁর সাংবিধানিক কর্তব্যের কথা কেন স্মরণ করিয়েছেন! শুক্

মাঝরাতে আচমকা 'শপথ' নিলেন রাজ্যপাল, ঝালিয়ে নিলেন সাংবিধানিক কর্তব্য, কিন্তু কেন!

শেষ আপডেট: 10 July 2021 04:22

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতে হঠাৎ করে সাংবিধানিক 'শপথ' নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়! তবে কোনও আনুষ্ঠানিক আয়োজন নয়, টুইটারে। আচমকা এই কাণ্ডে তুমুল জল্পনা শুরু হয়েছে, হঠাৎ এত রাতে রাজ্যপাল তাঁর সাংবিধানিক কর্তব্যের কথা কেন স্মরণ করিয়েছেন! শুক্রবার গভীর রাতে, একটা নাগাদ তিনি টুইটারে পোস্ট করেন নিজের শপথবাক্য। https://twitter.com/jdhankhar1/status/1413580345815887872 এটা ঠিক, যে রাজ্যপাল লাগাতার বলে আসছেন পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতি রয়েছে। সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অনেকবার অভিযোগ তুলেছেন তিনি। দিন কয়েক আগেই বিধানসভায় তাঁর ভাষণ পড়া নিয়ে তুমুল বিতর্ক ও অশান্তিও তৈরি হয়। শুধু তাই নয়, ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিবাদও চলছে অনেক দিন ধরে। এমন পরিস্থিতিতে মাঝরাতে হঠাৎ সাংবিধানিক কর্তব্য স্মরণ করে রাজ্যপাল কোনও বার্তা দিতে চাইছেন বলেই মনে করছেন অনেকে। এই টুইট নিয়ে অবশ্য হেসেই গড়িয়েছেন নেটিজেনদের একাংশ। পোস্টের নীচে কমেন্ট বাক্সে দেখা গেছে কেউ লিখেছেন, 'হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলেন নাকি!' কেউ আবার এ রাজ্য নিয়ে এত চিন্তা না করে শান্তিতে ঘুমোনোর পরামর্শ দিয়েছেন। কেউ আবার লিখেছেন, 'কি ব্যাপার, আজ আপনার ঘুম আসছে না কেন? এত রাতে টুইট!' মোট কথা, সাংবিধানিক শপথবাক্য যে এমন মাঝরাতে লেখা যায় সোশ্যাল মিডিয়ায়, সেটাই অবাক করেছে সকলকে।

```