Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সবুজদ্বীপকে ঢেলে সাজাচ্ছে রাজ্য

দ্য ওয়াল ব্যুরো: শীতের মরসুমে বাঙালির অন্যতম ডেস্টিনেশন হুগলির বলাগড় ব্লকের সবুজদ্বীপ। এ বার সেই সবুজদ্বীপকেই ঢেলে সাজাতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ইকো-ট্যুরিজম সেন্টারের কাজ শুরু হয়েছে। পর্যটন দফতর সূত্রে খবর, আরও ১ কোটি টাকা বরাদ্দ করা

সবুজদ্বীপকে ঢেলে সাজাচ্ছে রাজ্য

শেষ আপডেট: 28 August 2018 12:43

দ্য ওয়াল ব্যুরো: শীতের মরসুমে বাঙালির অন্যতম ডেস্টিনেশন হুগলির বলাগড় ব্লকের সবুজদ্বীপ। এ বার সেই সবুজদ্বীপকেই ঢেলে সাজাতে চলেছে রাজ্য সরকার।

ইতিমধ্যেই ইকো-ট্যুরিজম সেন্টারের কাজ শুরু হয়েছে। পর্যটন দফতর সূত্রে খবর, আরও ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সবুজদ্বীপকে সাজানোর জন্য। জানা গিয়েছে কটেজ, কৃত্রিম গলফ টার্ফ তৈরি হবে সেখানে। ২৬টি কটেজ তৈরি হবে বলে জানা গিয়েছে। পর্যটন দফতর,পূর্ত দফতর এবং সেচ দফতরের যৌথ উদ্যোগে এই কাজ হবে বলে জানা গিয়েছে।

এমনিতেই জেলার পর্যটন কেন্দ্রগুলিকে উন্নয়নের জন্য সরকারে আসার পর থেকেই পদক্ষেপ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন দার্জিলিং সংলগ্ন একাধিক জায়গায় পর্যটন শিল্পকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন। তার মধ্যে বাস্তবায়িতও হয়েছে বেশ কয়েকটি। শুধু শীতের সময় নয়, সারা বছরই যাতে পর্যটকেরা সবুজদ্বীপে আসেন তার জন্যই এই পরিকল্পনা বলে মত পর্যটন দফতরের আধিকারিকদের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```