কলকাতায় অনলাইন লটারির আড়ালে দেদার জুয়া, হানা দিল লালবাজার
দ্য ওয়াল ব্যুরো: সামনে অনলাইন লটারি (Online Lottery)। পিছনে চলছিল দেদার জুয়া। খবর পেয়েই হানা দিয়ে বড় চক্রকে পাকড়াও করল লালবাজার (Kolkata Police)।
বন্ডেল রোডের একটি দোকানে অনলাইন লটারির আড়ালে চলছিল জুয়ার কারবার। খবর পেয়ে শুক্রবার রাতে হান
শেষ আপডেট: 28 August 2021 07:30
দ্য ওয়াল ব্যুরো: সামনে অনলাইন লটারি (Online Lottery)। পিছনে চলছিল দেদার জুয়া। খবর পেয়েই হানা দিয়ে বড় চক্রকে পাকড়াও করল লালবাজার (Kolkata Police)।
বন্ডেল রোডের একটি দোকানে অনলাইন লটারির আড়ালে চলছিল জুয়ার কারবার। খবর পেয়ে শুক্রবার রাতে হানা দেয় কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডা দমন শাখা। পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের দাবি, অনলাইন লটারির দোকানে চলছিল জুয়ার কারবার।গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, কিবোর্ড, ও অন্যান্য নথি।
অনলাইন লটারির দোকানের আড়ালে জুয়ার কারবার নতুন ঘটনা নয়। বছর দুয়েক আগে আইপিএলের সময়ে হাওড়ার এরকমই এক অনলাইন লটারির দোকান থেকে ধরা পড়েছিল বিরাট বেটিং চক্র। সেই চক্রের জাল ছিল সারা দক্ষিণ বাংলায় ছড়ানো। বড় চক্রকে পাকড়াও করেছিল পুলিশ। হুগলির শ্রীরামপুর থেকে নৈহাটি পর্যন্ত চলছিল সেই কারবার। ফের একবার লটারির দোকানের আড়ালে জুয়ার কারবার চালানোর অভিযোগে গ্রেফতারের ঘটনা ঘটল কলকাতায়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর পিছনে আরও কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।