দ্য ওয়াল ব্যুরো: মানুষ-খেকো মাছের কথা সবার জানা কিন্তু এ হল মানুষ-মুখো মাছ। এমনই এক মাছের দেখা মিলেছে চিনের এক লেকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায়া আসতেই হইচই পড়ে গিয়েছে। সকলেই ওই মুখোর মধ্যে নানা পরিচিত জনের ছায়া দেখতে পাচ্ছেন। আসলে সত্যই মাছটির মুখ অনেকটাই মানুষের মতো।
জানা গিয়েছে, ভিডিওটি তুলেছেন দক্ষিণ চিনের এক বাসিন্দা। কানমিং শহরের একটি লেকে মাছটি দেখেন তিনি। কালবিলম্ব না করে ভিডিও করে নেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তার পর থেকেই কমেন্টের বন্যা। অমুক বা তমুকের মতো দেখতে বলে যেমন অনেকে কমেন্ট করেছেন তেমনই এটিকে রূপকথার মাছ বলে উল্লেখ করেছেন অনেকে। কেউ কেউ আবার হ্যারি পটার কাহিনির ভিলেন ভল্ডমর্ট বলেছেন মাছটিকে।
দেখুন সেই ভাইরাল ভিডিও--
https://twitter.com/Unexplained/status/1192886685434023938?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1192888273733136389&ref_url=https%3A%2F%2Fwww.mirror.co.uk%2Fnews%2Fweird-news%2Ffish-human-face-spotted-lake-20846470