Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়লা কাণ্ডে জ্ঞানবন্ত-সহ সাত আইপিএসকে দিল্লিতে তলব ইডির

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডের তদন্তে ফের কি গা ঝাড়া দিয়ে নামতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? বিষ্যুদবারের পদক্ষেপ দেখে অনেকেই তেমনটা মনে করছেন। ইডি সূত্রে খবর জ্ঞানবন্ত সিং-সহ রাজ্যের সাত আইপিএস অফিসারকে তলব করা হয়েছে। কোন কোন

কয়লা কাণ্ডে জ্ঞানবন্ত-সহ সাত আইপিএসকে দিল্লিতে তলব ইডির

শেষ আপডেট: 9 July 2021 01:54

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডের তদন্তে ফের কি গা ঝাড়া দিয়ে নামতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? বিষ্যুদবারের পদক্ষেপ দেখে অনেকেই তেমনটা মনে করছেন। ইডি সূত্রে খবর জ্ঞানবন্ত সিং-সহ রাজ্যের সাত আইপিএস অফিসারকে তলব করা হয়েছে। কোন কোন আইপিএস? কবে তাঁদের ডেকেছে ইডি? আইপিএস কোটেশ্বর রাওকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৬ জুলাই, সিলভা মুরুগান ইডির মুখোমুখি হবেন ২৮ জুলাই, শ্যাম সিংকে ডাকা হয়েছে ৩০ জুলাই, রাজীব মিশ্রকে ২ অগস্ট, সুকেশ জৈনকে ৪ অগস্ট, জ্ঞানবন্ত সিং-কে ৫ অগস্ট ও তথাগত বসুকে ৬ অগস্ট তলব করা হয়েছে। ইডি সূত্রে বলা হয়েছে, এই সাত আইপিএস যদি সশরীরে ইডি দফতরে হাজিরা দিতে না পারেন তাহলে তাঁদের ভার্চুয়াল হাজিরা দিতে হবে। তবে একটি সূত্রের খবর, তাঁদের দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও জ্ঞানবন্তকে ডেকেছিল সিবিআই। তিনি নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিলেন। সেই সময় তিনি ছিলেন এডিজি আইনশৃঙ্খলা। এখন তিনি নিরাপত্তার দায়িত্বে। সংশ্লিষ্ট অফিসারদের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। প্রতিক্রিয়া পেলে তা আপডেট করা হবে। যে আইপিএস অফিসারদের ডাকা হয়েছে তাঁরা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়া, পুরুলিয়ার মতো জেলায় কর্মরত ছিলেন। জ্ঞানবন্তকে কেন ডাকা হল? অনেকের মতে, একটা সময় জ্ঞানবন্ত আইজি পশ্চিমাঞ্চল ছিলেন। কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালা। নিতুড়িয়ার বাড়িকেই পাচার চক্রের এপিসেন্টার করেছিলেন তিনি। হতে পারে সেসব কারণেই আরও জিজ্ঞাসাবাদের জন্য জ্ঞানবন্তকে তলব করেছে ইডি। প্রসঙ্গত, তদন্তকারীরা এর আগে একাধিকবার বলেছেন, বাংলায় কয়লা ও গরু পাচারের মধ্যে যোগ রয়েছে। তাঁরা এও বলেছিলেন, পাচারকারী, প্রশাসন আর রাজনৈতিক নেতাদের সুসংগঠিত নেক্সাস ছাড়া এ জিনিস চলতে পারে না। ইতিমধ্যে সিবিআই লালার সবুজ ডায়েরিও আসানসোলের বিশেষ আদালতে পেশ করেছে। তদন্ত সংস্থার দাবি, ওই কাঁচা খাতায় কোটি কোটি টাকার হিসেব লেখা রয়েছে। অনেক প্রভাবশালীর নামও রয়েছে তাতে। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে লালা একাধিক বার তদন্ত সংস্থার সামনে হাজিরা দিয়েছেন। কিন্তু কয়লা পাচারে আর এক অভিযুক্ত বিনয় মিশ্রকে এখনও নাগালে পায়নি তদন্তকারী এজেন্সি। শোনা যাচ্ছে বিনয় নাকি প্রশান্ত মহাসাগরীয় কোনও এক দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। তাঁর নামে রেড কর্ণার নোটিস জারি করেছে সিবিআই। এখন দেখার এই সাত আইপিএস ইডি নির্ধারিত দিনে হাজিরা দেন কি না।

```