Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

দিদি-র ব্রিগেডে আসার ঠিক আগেই অখিলেশের বিরুদ্ধে মামলা ইডি-র

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেলেই কলকাতায় চলে এসেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। শনিবার মমতার ডাকে ব্রিগেডে ‘ইউনাইটেড ইন্ডিয়া’ সমাবেশে অন্যতম মুখ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সম

দিদি-র ব্রিগেডে আসার ঠিক আগেই অখিলেশের বিরুদ্ধে মামলা ইডি-র

শেষ আপডেট: 18 January 2019 14:21

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বিকেলেই কলকাতায় চলে এসেছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। শনিবার মমতার ডাকে ব্রিগেডে ‘ইউনাইটেড ইন্ডিয়া’ সমাবেশে অন্যতম মুখ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি বেআইনি টাকা-পয়সা লেনদেন মামলায় মামলা রুজু করল তাঁর বিরুদ্ধে। মুলায়ম-পুত্রের সঙ্গে অভিযোগ দায়ের হয়েছে কয়েকজন দুঁদে আমলার বিরুদ্ধেও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ইতিমধ্যেই বেআইনি বালি খাদান মামলায় তদন্ত শুরু করেছে। চলতি মাসের গোড়ার দিকে উত্তরপ্রদেশের ১৪টি জায়গায় চিরুনি তল্লাশি চালিয়েছিল গোয়েন্দাদের একটি দল। ১১ জনের বিরুদ্ধে এফআইআর করেছিল সিবিআই। এর মধ্যে রয়েছেন আইএএস বি চন্দ্রকলা, সমাজবাদী পার্টি নেতা রমেশকুমার মিশ্র, সঞ্জয় দিক্ষীতের মতো ব্যক্তিও। তখনই সিবিআই-ের তরফে ইঙ্গিত মিলেছিল, এ বার ঢেউ আছড়ে পড়তে পারে অখিলেশের দরজাতেও। এ বার ইডি সরাসরি হাত বাড়াল মাথার দিকে। ২০১২-১৭ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ। সেই সময়তেই বালি খাদান কেলেঙ্কারি হয়েছিল বলে অভিযোগ। ২০১২-১৩ পর্যন্ত খনি দফতর ছিল অখিলেশের হাতেই। এরপর ২০১৩ সালে ওই দফতরের মন্ত্রী করা হয় গায়ত্রী প্রজাপতিকে। যিনি ইতিমধ্যেই ধর্ষণ মামলায় জেলে রয়েছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে যখন লখনউতে অখিলেশ-মায়াবতী আগামী লোকসভা নির্বাচনের জন্য জোট ঘোষণা করছেন, তখনই বলেছিলেন, বিরোধীদের কণ্ঠ রোধ করতে কেন্দ্রীয় সরকার তদন্তকারী সংস্থাগুলিকে লেলিয়ে দেবেন। যত ভোট এগিয়ে আসবে তত এগুলি বাড়বে বলেও মন্তব্য করেছিলেন মায়া। অনেকেই শুনে বলেছিলেন, এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিধ্বনিই শোনা গেল মায়াবতীর গলায়। কারণ মমতা প্রায়ই অভিযোগ করেন, সিবিআই, ইডি-র মতো সংস্থাগুলিকে মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্যবহার করছে। পর্যবেক্ষকদের মতে, ব্রিগেড সমাবেশে আসার আগের দিন অখিলেশের বিরুদ্ধে মামলা দায়ের, রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পর্যবেক্ষকদের মতে, বিজেপি এটাই প্রমাণ করতে চায় এই গাঁটবন্ধন আসলে দুর্নীতিগ্রস্তদের জোট। কারও চিটফান্ড কেলেঙ্কারি, কারও বেআইনি বালি খাদান কেলেঙ্কারি। সারা দেশের নেতারা কলকাতায় পা রাখতে শুরু করেছেন। অখিলেশও কলকাতায় পা রেখে দিদিকে এমন একটা সমাবেশ আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলে দিয়েছেন, “দেশের মানুষ নতুন সরকার চাইছে। চাইছে নতুন প্রধানমন্ত্রীও।” তবে ইডি-র মামলার কাঁটা নিয়েই ব্রিগেডের মঞ্চে উঠতে হবে অখিলেশকে। এখন দেখার শনিবারের সমাবেশ থেকে এ ব্যাপারে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব কী বলেন। আরও পড়ুন https://www.four.suk.1wp.in/news-state-congress-president-rahul-gandhi-writes-to-mamata-banerjee-expressing-support-for-her-opposition-unity-rally-on-saturday-at-brigade/ আরও পড়ুন:  https://www.four.suk.1wp.in/news-state-somen-mitra-clarify-that-congress-president-rahul-gandhi-sent-letter-to-support-anti-bjp-unity-not-tmc/ আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-state-bjp-state-president-dilip-ghosh-slams-tmc-over-political-horse-trading/

```